সুস্মিতার হাত ধরে অসমে বিজেপি-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ

গোয়া, ত্রিপুরার পর অসমে যথেষ্ট শক্তিশালী হচ্ছে তৃণমূল। এদিকে মেঘালয়েও শক্তি বাড়াচ্ছে তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যেখানেই ভোটে লড়বেন জেতার জন্য লড়বেন। সেইমতোই ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল। আপাতত উত্তর-পূর্বের রাজ্যে ভাঙন খেলায় নেমেছে ঘাসফুল শিবির। ত্রিপুরাতে শক্তি বৃদ্ধির পর তৃণমূলের টার্গেটে রয়েছে অসম। আর তাই সেখানে সংগঠন ঢেলে সাজাচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। শিলচরের প্রাক্তন সাংসদ অসমে গিয়েই তৃণমূলের শক্তি বাড়াতে মরিয়া।

শুক্রবারই শিলচরে তাঁর হাত ধরে বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ১৫০ জন নেতা-কর্মী। এর মধ্যে বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি অনাদি ভট্টাচার্য-এর মত নেতা এদিন যোগ দিয়েছেন তৃণমূলে। বর্তমানে তিনি অসমে বিজেপির সোশ্যাল মিডিয়া দেখভালের দায়িত্বে ছিলেন। তিনি ছাড়াও তাঁর সঙ্গে আরও ৩৬ জন বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। বাকিরা এসেছেন কংগ্রেস থেকে। ১৫০ জন নেতা-কর্মীর সঙ্গেই যোগ দিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও। এই বিষয়ে সুস্মিতা দেব জানিয়েছেন, ‘বর্তমানে অসমে বিরোধী বলে কিছু নেই। শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর তাঁদের নেতাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিজেপির অপশাসনে অসমের মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে। আমজনতা বিকল্প চাইছে। কংগ্রেসের ওপর অসমবাসির কোনও আস্থা নেই। হিমন্ত বিশ্বশর্মা এখানে যা খুশি তাই করছেন। তাঁর মুখের ওপর কথা বলার মতো এখানে কেউ নেই। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই পারে অসমে বিজেপিকে হারাতে।’

গোয়া, ত্রিপুরার পর অসমে যথেষ্ট শক্তিশালী হচ্ছে তৃণমূল। এদিকে মেঘালয়েও শক্তি বাড়াচ্ছে তৃণমূলে। সেখানকার প্রাক্তন কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিচ্ছেন বলেই জানা গিয়েছে। তালিকায় রয়েছে ১২ জন কংগ্রেস বিধায়ক।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার