Jharkhand: অবশেষে গ্রেফতার সেই বিজেপি নেত্রী

ধৃতের নাম সীমা পাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: বাড়ির পরিচারিকা আদিবাসী হওয়ায় তার ওপর চলত শারীরিক নির্যাতন। লোহার রড দিয়ে ভেঙে ফেলে দাঁত। মেঝেতে পড়ে থাকা প্রসাব তাঁকে চাটতে বাধ্য করা হয়েছিল। সংবাদমাধ্যমে তার সেই অত্যাচারের খবর প্রকাশিত হলে দল থেকে তাকে সাসপেন্ড করা হয়। বুধবার সেই বিজেপি নেত্রীকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম সীমা পাত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেটি বাঁচাও বেটি পডা়ও প্রকল্পের অন্যতম আহ্বায়ক ছিলেন সীমা। তাঁর স্বামী আবার প্রাক্তন আইএএস।

তাঁর দানবীয় অত্যাচারের শিকার সুনিতা। হাসপাতালের বিছানায় শুয়ে সে বলার চেষ্টা করে সীমার বর্বর আচরণের কাহিনী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা গিয়েছে তাঁর দাঁত ভাঙা। শরীরে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন। আর অত্যাচার এক-আধদিনের নয়, অত্যাচার গত আট বছরের। ভাইরাল হওয়া ভিডিয়োতে সে বলছে, স্বামীর সামনেই তাঁর মালকিন অত্যাচার চালাত। আর শারীরিক নির্যাতনের জন্য বেছে নিত ছুতো-নাতা অভিযোগ। লোহার রড দিয়ে দাঁত ভেঙে দেয় তাঁর মালকিন সীমা। স্বামী প্রাক্তন আইএএস হওয়া এই বলে হুমকি দিত কোথাও অভিযোগ জানিয়ে লাভ হবে না। কারণ, পুলিশ-প্রশাসনের মাথারা তাঁর স্বামীকে ভালোভাবেই চেনে।

পরিত্রাতা হয়ে ওঠে তাঁর ছেলে আয়ুশমান। বন্ধুদের সঙ্গে কথা বলে সুনীতাকে তাঁর মায়ের অত্যাচার থেকে বাঁচাতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখার পর রাজ্যপাল রমেশ বায়েস পুলিশের সঙ্গে কথা বলে পদক্ষেপের নির্দেশ দেন। মনে করা হচ্ছে রাজ্যপাল নড়েচড়ে বসায় সীমাকে গ্রেফতার করেছে পুলিশ।  

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ