১৩১ বছর আগে জীবনের তোয়াক্কা না করেই উত্তাল সমুদ্রের মাঝে শিলাখণ্ডে ধ্যানে বসেছিলেন স্বামীজি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথিত রয়েছে ৩১ মে ১৮৯৩ সালে ভারতের বসে শেষ শিলাখণ্ডে ধ্যানে মগ্ন হয়েছিল স্বামী বিবেকানন্দ। প্রায় ৩ দিন ধরে স্বামীজি ওখানে ছিলেন ধ্যানরত।  তাঁর স্মৃতিতে সেই শিলাখণ্ডই আজ বিবেকানন্দ রক মেমোরিয়াল। বলা বাহুল্য, ওখানে ধ্যান করেই   স্বামীজি  পেয়েছিলেন আধুনিক ভারতের দিশা। তার পর শিকাগোয় ধর্মসভার উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেখানেই সনাতন ধর্মের ধ্বজা উড়িয়েছিলেন জগৎসভায়।

মে কন্যাকুমারীতে ধ্যান শেষ করে মুম্বই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ ধরেছিলেন বিবেকানন্দ। ২৫ জুলাই  তিনি পৌঁছিয়েছিলেন ভ্যাঙ্কুভারে । আর সেখান থেকেই  ট্রেন ধরে ৩০ জুলাই পৌঁছন শিকাগোয়।  সেখানে  থেকেই ১১ সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রাখেন মহা মনীষী স্বামী বিবেকানন্দ। যার মাধ্যমে বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে তিনি নতুন সম্মানে প্রতিষ্ঠা করেন।

শিকাগো ধর্মসভায় দাঁড়িয়ে স্বামীজি প্রথমেই ধন্যবাদ জানান, আমেরিকার ভাই- বোনেদের। এরপরেই তিনি বলেন, ‘পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী-সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। সর্বধর্মের যিনি প্রসূতি-স্বরূপ,তাঁর নামে আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর তরফে আমি আপনাদের ধন্যবাদ জানাই।‘ শুধু তাই নয় গীতা উদ্ধৃত করে বলেছিলেন, ‘যে আমার কাছে আশ্রয় চাইবে, আমি তাঁকেই আশ্রয় দেব। মানুষ যে পথই অবলম্বন করুক, যত কষ্টই পাক, শেষে সবাই আমার কাছেই আসবে।‘ একথায় বলা যায় , শিকাগোতে স্বামীজির বক্তব্য  ভারতীয় দর্শন এবং হিন্দু ধর্মে  ইতিহাস সৃষ্টি করেছিল । 

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের