দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:  সেনাকর্তা মানেই দেশের মানুষ তাঁদের অন্য চোখে দেখেন, শ্রদ্ধা করেন। দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেন তাঁরা সকলের কাছে অনুপ্রেরণা হয়। তেমনই একজন যুবক নিজেকে ভারতীয় বায়ুসেনার জওয়ান পরিচয় দিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন। সকলে তাঁকে শ্রদ্ধাও করতেন।  কিন্তু এই দাবির পিছনে লুকিয়ে ছিল গভীর রহস্য। নিজেকে বায়ুসেনা বলে দাবি করলেও আসলে কাজ করতেন সেলুনে। বেশিদিন সেই সত্য গোপন করতে পারলেন না।  বায়ুসেনা অফিসারের পোশাক বানাতে গিয়ে ধরা পড়লেন  দর্জির  কাছে। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত ২৬ বছরের যুবক। 

পুণেতে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। নিজেকে ভারতীয় বায়ুসেনার জওয়ান বলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারব মানুষের উপর প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে শুভম বিলাস অম্বুরে নামের  যুবকের বিরুদ্ধে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের বীড জেলার বাসিন্দা শুভম বর্তমানে পুণের শিরুর এলাকায় একটি সেলুনে নাপিতের কাজ করতেন। কিন্তু নিজের এলাকায় তিনি নাকি দাবি করতেন, তিনি ভারতীয় বায়ুসেনায় কর্মরত। সেই পরিচয়কে আরও বিশ্বাসযোগ্য করে তুলতেই এয়ারফোর্সের ইউনিফর্ম বানানোর পরিকল্পনা করেন বলে অভিযোগ। তারপর লোহগাঁওয়ের গুরুদ্বারা কলোনির একটি  দর্জির দোকানে গিয়ে  বায়ুসেনার পোশাক বানানোর জন্য অর্ডার দেন শুভম। পোশাক তৈরির জন্য পরিচয়পত্রও দেখান তিনি। কিন্তু সেই আইডি দেখেই সন্দেহ হয় দর্জির । ঘটনাচক্রে ওই সময় দোকানে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার এক  আসল জওয়ান  ব্রিজেশকুমার মিশ্র। তিনি আইডি কার্ডটি দেখে  খোঁজখবর নেন। তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। 

আরও পড়ুন:  স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

পুলিশের দাবি, শুভম যে পরিচয়পত্র দেখিয়েছিলেন, সেটি ছিল রজতকুমার মিশ্র নামে এক আসল বায়ুসেনা কর্মীর। কিন্তু ওই সেনার ২০২২ সালেই একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। অর্থাৎ মৃত সেনাকর্মীর পরিচয় ব্যবহার করে নিজেকে জীবিত বায়ুসেনার জওয়ান হিসেবে তুলে ধরার অভিযোগ উঠেছে শুভমের বিরুদ্ধে। এরপরই বিষয়টি লোহগাঁও থানায় জানানো হয়। পুলিশ শুভমকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে সন্দেহজনক এয়ারফোর্স ইউনিফর্ম ও ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।  এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, মৃত সেনাকর্মীর আইডি শুভম কীভাবে পেলেন, কতদিন ধরে তিনি এই পরিচয় ব্যবহার করছিলেন এবং এই প্রতারণার পিছনে অন্য কেউ জড়িত কি না। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।  

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের