কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

কৌশিকী অমাবস্যার পুজোতে মা তারাকে মদ নিবেদনের প্রথা রয়েছে। পরে ভক্তরা সেই মদ প্রসাদ হিসেবে গ্রহণ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরই কৌশিকী অমাবস্যায় বীরভূমের তারাপীঠে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। এ বছর ১০ সেপ্টেম্বর পালিত হবে কৌশিকী অমাবস্যা। শুধু রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও পুণ্যার্থীদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। আর এই সময়ে তারাপীঠে মদ বিক্রিও বেড়ে যায়। আবগারি দফতরের সূত্র অনুযায়ী, ওই তিনদিনে তারাপীঠে প্রায় ৪-৫ কোটি টাকার মদ বিক্রি হয়। কেননা কৌশিকী অমাবস্যার পুজোতে মা তারাকে মদ নিবেদনের প্রথা রয়েছে। পরে ভক্তরা সেই মদ প্রসাদ হিসেবে গ্রহণ করেন। তাই এই সময়ে রমরমিয়ে মদ বিক্রি হয় তারাপীঠে, পুরোনো তথ্য তাই বলছে।

কিন্তু এবার পালা বদলেছে। তৃণমূল সরকারের পতন হয়েছে। রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তাহলে এ বার কী তারাপীঠের সেই ছবি পাল্টে যাবে? মাস কয়েক আগে তারাপীঠের মন্দির কমিটির পরিবর্তন হয়েছে। পুরোনো কমিটির সবাইকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের নিয়মেও একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে, দেবীর বিগ্রহে আর হাত দিতে পারবে না ভক্তরা। এবার শোনা যাচ্ছে, কৌশিকী অমাবস্যায় মদের বিক্রি বন্ধ হবে। TRDA অর্থাৎ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির বৈঠকে এই বছর কৌশিকী অমাবস্যায় মদের দোকান বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, তারাপীঠের মন সুবা মোড় থেকে বেসিক মোড় পর্যন্ত প্রায় ২৫টি মদের দোকান রয়েছে। কৌশিকী অমাবস্যার দুই দিন আগেই সেই দোকানগুলি বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তারাপীঠের ভাবমূর্তি স্বচ্ছ করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আরও জানানো হয়েছে, কেউ যদি মা তারাকে ভোগ হিসেবে মদ নিবেদন করতে চান, তাহলে তাঁকে সঙ্গে নিয়ে আসতে হবে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকার থেকে কোনও নির্দেশিকা আসেনি। যেমন নির্দেশিকা দেওয়া হবে, তেমনই কাজ হবে।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ