ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: ঝাড়খণ্ডে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অনিয়মের অভিযোগ আন্দোলন চলছে। আজ, সোমবার আন্দোলনের ১৭তম দিনে ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও-এর ডাক দেন পড়ুয়ারা। আর পড়ুয়াদের সেই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত রাঁচি। আজ, সোমবার পড়ুয়ারা সকাল ১০টা থেকে বিধানসভা ঘেরাও অভিযানে নামে। ‘জেপিএসসি জেএসএসসি ক্যান্ডিডেট্‌স ফোরাম’ ও জেপিএসসি জেএসএসসি রিফর্ম্‌স মঞ্চ’- এই দুই শিবিরের পড়ুয়ারা আন্দোলনে নেমেছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। এদিন সকাল থেকেই এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে রাঁচির রাজপথ। বিধানসভা পর্যন্ত পড়ুয়ারা যাতে না পৌঁছতে পারে সেই কারণে রাস্তায় বড় বড় ব্য়ারিকেড দেয় রাঁচি পুলিশ। যদিও আন্দোলনকারীরা সেই ব্যারিকেড টপকে বিধানসভার দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পড়ুয়াদের উপর জলকামান চালিয়েছে পুলিশ। যদিও তাতে থামছে না পড়ুয়ারা। তাদের দাবি, সবকটি শর্ত মানতে হবে, নয়তো এই আন্দোলন চলবে। পড়ুয়াদের থামাতে লাঠিচার্জ করেছে পুলিশ, এমনটাই অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাঁচিতে। 

আরও পডুন: অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

যদিও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্পষ্ট নির্দেশ ছিল, কোনও পড়ুয়ার উপর লাঠিচার্জ বা কাঁদানে গ্যাসের সেল ফাটানো যাবে না। সেই নির্দেশ কেন পালন করল না পুলিশ? উঠছে প্রশ্ন। অপরদিকে পড়ুয়াদের আন্দোলনকে সামনে রেখে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি। এদিন সকালে রাঁচিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাদের আটক করে পুলিশ। পড়ুয়াদের পাশে দাঁড়াতে আন্দোলনে নামেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। তাঁকেও আটক করেছে পুলিশ। ঝাড়খণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। ৯৮ শতাংশ দাবিই পূরণ করা হয়েছে। তিনটি পরীক্ষাও বাতিল করা হয়েছে। তবে সিবিআই তদন্ত তারা করাবে না। পরিবর্তে ইডিকে দিয়ে পরীক্ষার অনিয়মের তদন্ত করানো হচ্ছে। তবে পড়ুয়াদের আবার আলোচনায় বসতে বলেছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার। যদিও পড়ুয়ারা সরকারের দাবি উড়িয়ে সাফ জানিয়েছেন, তারা বিধানসভা পর্যন্ত মিছিল করবেন। সেই আবহেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাঁচি। বিধানসভায় এই মুহূর্তে চলছে বাদল অধিবেশন। সেই কারণে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

এদিকে পড়ুয়াদের আন্দোলনের মাঝেই গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এল. খিয়াংতে। জেপিএসসি এবং জেএসএসসি চাকরি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ডের সিআইডি।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ