‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

কেরিয়ারে নয়া পালক! সঞ্চালক হিসেবে ডেবিউ করতে চলেছেন অভিনেতা অজয় দেবগন। জনপ্রিয় হিন্দি টেলিভিশন শো 'ক্রাইম পেট্রোল'-এর নতুন সঞ্চালক হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরিয়ারে নয়া পালক! সঞ্চালক হিসেবে ডেবিউ করতে চলেছেন অভিনেতা অজয় দেবগন। জনপ্রিয় হিন্দি টেলিভিশন শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সঞ্চালক হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। ইতিমধ্যেই ১৫টি এপিসোডের শুটিং সম্পন্ন করে ফেলেছেন অভিনেতা। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় শো ‘ক্রাইম পেট্রোল’। বহু বছর ধরে ‘সনি লিভ’-এ সম্প্রচারিত হচ্ছে এই শো। আগে শোয়ের সঞ্চালক ছিলেন অনুপ সোনি। তাঁর সঞ্চালনা রীতিমতো মুগ্ধ করত ভক্তদের। কিন্তু জানা গিয়েছে, তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে শো থেকে, এবং নতুন সঞ্চালক হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় দেবগন।

তবে একটি সূত্র জানিয়েছে, শুধু ১৫ পর্বের শুটিং শেষ করেছেন অজয়, তাই সিরিজের বাকি পর্বগুলির ​​সঞ্চালনা তিনিই চালিয়ে যাবেন কিনা, সেই সিদ্ধান্ত দর্শকদের প্রতিক্রিয়া এবং টিআরপি-র ওপর নির্ভর করছে। এছাড়া আরও জানা গিয়েছে, আসন্ন সিজনের অতিরিক্ত পর্বগুলির সঞ্চালনার জন্য অভিনেতা রাজেশ তৈলাংকেও চুক্তিবদ্ধ করা হয়েছে। যদিও গতকাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে বিষয়টির আভাস দিয়ে ছিলেন অজয় দেবগন। তবে তিনি সরাসরি ইঙ্গিত দেননি যে, ভিডিওটি ক্রাইম শো ক্রাইম পেট্রোলের সঙ্গে সম্পর্কিত। ভিডিওতে তিনি বলেছেন, ‘মাঝে মাঝে এমন কিছু বিষয় থাকে যা আমাদেরকে ভেতর থেকে যন্ত্রণা দেয়। আর আজ আমাদের সামনে এমন এক সত্য রয়েছে যা জেনে আমি হতবাক। আমি শীঘ্রই আপনাদের কাছে তা তুলে ধরব।’

তবে অভিনেতা অনুপ সোনি এই শোয়ের জন্যে সবচেয়ে পরিচিত মুখ ছিলেন। যাই হোক, সবকিছু ঠিকঠাক থাকলে এই শোয়ের মাধ্যমেই সঞ্চালক হিসেবে কেরিয়ারে নয়া ইনিংস শুরু করছেন অজয় দেবগন। এর আগে তেমন কোনও শোয়ে দেখা যায়নি তাঁকে। তবে অজয় দেবগন ‘গঙ্গাজল’, ‘সিংহম’ এবং ‘দৃশ্যম’-সহ বিভিন্ন ছবিতে পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার চরিত্রে অভিনয় করেছেন, তাঁই ক্রাইম ঘরানায় এক ভিন্ন তারকা হিসেবে তাঁর পরিচিত রয়েছে। ক্রাইম পেট্রোলে নানারকম অপরাধমূলক ঘটনার সিরিজের আকারে তুলে ধরা হয়। তাই শুরু থেকেই শোয়ের টিআরপি তুঙ্গে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড