দিল্লি বিস্ফোরণের তীব্র নিন্দা করে ভারতের পাশে থাকার আশ্বাস আফগান সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে রাজধানী দিল্লি। সমবার দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে হওয়া ভয়াবহ বিস্ফোরণে তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান। তালিবান সরকার এই ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে। ভারত সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

তালিবানের বিদেশ মন্ত্রকের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "শোকসন্তপ্ত পরিবার, ভারতের সরকার এবং জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছি।" বিবৃতিতে স্পষ্টভাবে আফগানরা জানিয়েছে তারা এই বিস্ফোরণের নিন্দা করছে। 

আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার চার বছরেরও বেশি সময় পর তালিবানরা নিজেদের ইতিহাস ভোলার চেষ্টা করছে। 
তাদের নিজেদের ভয়াবহ বোমা হামলার ইতিহাস রয়েছে। তালিবানি বিদ্রোহের সময় আফগানিস্তান জুড়ে হাজার হাজার সাধারণ মানুষকে হত্যার রক্ত লেগে রয়েছে তাদের হাতে। 

দিল্লির বুকে ভয়াবহ এই বিস্ফোরণের জেরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ৩০ জন। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ হওয়ার আগে লালকেল্লার সামনেই ওই গাড়িটি তিন ঘন্টা দাঁড়িয়ে ছিল। সেই গাড়িতে একজনকে দেখা গিয়েছে। তার পরিচয়ও সামনে এসেছে। সে পুলওয়ামার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বিস্ফোরণটি ৬.৫২ নাগাদ ঘটেছে বলে সিসিটিভি ফুটেজ সূত্রে খবর। গাড়িটির রুট জানতে ১০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিককে ইতিমধ্যে আটক করা হয়েছে। বিস্ফোরণের তদন্তভার হাতে নিয়েছে ন্যাশনাল ইন্টেলিজেন্স ব্যুরো। স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি জঙ্গিযোগের কথা স্বীকার করে নিয়েছে।  

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়