Loading live market data...
Loading active stocks...
Connecting...

অওরঙ্গজেব, টিপু সুলতানকে নিয়ে বিতর্কিত পোস্টের জেরে উত্তেজনা কোলাপুরে, বন্ধ ইন্টারনেট

বেশকিছু উগ্র সংগঠন বুধবার কোলাপুরে বিক্ষোভ দেখায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিপু সুলতান এবং অওরঙ্গজেবকে নিয়ে প্রশংসাসূচক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর উত্তেজনা ছড়াল মহারাষ্ট্রের কোলাপুরে। বেশকিছু উগ্র গেরুয়া সংগঠন বুধবার কোলাপুরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ থেকে হিংসা ছড়িয়ে পড়ায় কোলাপুরে ইতিমধ্যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার কোলাপুরের ছত্রপতি শিবাজী মহারাজ চকে বিক্ষোভ দেখায় উগ্রপন্থী গেরুয়া সংগঠনগুলি। বিক্ষোভ চলাকালীন এলাকার বেশকিছু দোকান ও যানবাহনে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বিক্ষোভ থেকে পাথর ছোঁড়ারও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে লাঠি চালানো হয়।

কোলাপুরের পুলিশ সুপার (Superintendent of Police) মহেন্দ্র পণ্ডিত (Mahendra Pandit) বলেন, ‘কিছু সংগঠন কোলাপুর বনধের ডাক দিয়েছিল এবং সংগঠনের সদস্যরা আজ শিবাজি চকে জড়ো হয়েছিল। কিছু লোক পাথর ছুড়তে শুরু করে, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বাহিনী মোতায়েন করতে বাধ্য হয়।’ বেশ কিছু এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর সামনে এসেছে। ইতিমধ্যে রাজ্যবাসীকে শান্ত থাকার জন্য আবেদন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি জানান, তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। একনাথ শিন্ডে বলেন, ‘তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণ, যানজট এড়াতে নির্দেশিকা জারি কলকাতা ট্রাফিকের

ইনস্টাগ্রামের প্রেম থেকে রক্তাক্ত পরিণতি! প্রয়াগরাজে কিশোরী প্রেমিকাকে নৃশংস খুন প্রেমিকের

রাতারাতি প্রিয়াঙ্কা চোপড়ার লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গায়েব, কারণ কী?

ব্রিগেডের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু, আর কী চমক থাকছে?‌

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

Instagram-এ প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট করছেন? আজ থেকেই সাবধান!

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?