আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Jabalpur: নেই এমার্জেন্সি এগজিট, না অগ্নিনির্বাপক ব্যবস্থা, হাসপাতাল যেন যমের বাড়ি

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: কেঁচো খুড়তে বেরিয়ে এল কাউলকেউটে। ভোপালের (Bhopal) বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার ‘পোস্ট মর্টেম রিপোর্ট’ (post mortem) সেই কথা বলছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদন জানিয়েছে, হাসপাতালে এমার্জেন্সি এগজিট (জরুরী নিষ্ক্রমণ দরজা) (Emergency Exit) বলে আলাদা কোনও ব্যবস্থাই ছিল না। হাসপাতালে ঢোকা এবং হাসপাতাল থেকে বেরিয়ে আসার রাস্তা একটাই। আর সেই রাস্তা এতটাই সরু( too very narrow)   যে সরু গলিও তা দেখে লজ্জা পাবে। আর পরিস্থিতি ঘোরালো করে তোলে ওই সরু রাস্তার লম্বালম্বি করে রেখে দেওয়া অক্সিজেন সিলিন্ডার।

সোমবার (Monday evening) দুপুর পৌনে তিনটে নাগাদ এই হাসপাতালে আগুন লাগলে মুহূর্তের মধ্যে আতঙ্ক তৈরি হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীরা অনেকেই প্রাণ হাতে করে বেরিয়ে আসার চেষ্টা করেন। বাইরে বেরিয়ে আসতে পারেননি ওই আটজন। আগুন তাদের জীবন্ত পুড়িয়ে মারে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (CM Shivraj Singh Chouhan) উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেন। তৈরি করেন চার সদস্যের একটি কমিটি, যার নেতৃত্বে রয়েছেন জবলপুরের ডিভিশনাল কমিশনার বি চন্দ্রশেখর।

প্রাথমিক তদন্তে অনুমান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় হাসপাতালে জেনারেটরে শটসার্কিট (short circuit) হয়। আগুন লাগে তা থেকেই। ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। আরও আট গুরুতর জখম। সংখ্যাগরিষ্ঠের শরীরের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ জলে গিয়েছে। তাদের কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে (private hospital) এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু মেডিক্যাল কলেজ হাসপাতালে (NSC Bose Medical College and hospital).   ভর্তি করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ