একমাত্র পাগলই ভাববে আরজেডি প্রধান হবেন তেজস্বী: লালু প্রসাদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লালুর পরবর্তীতে কি হতে চলেছে রাষ্ট্রীয় জনতা দলের ভবিষ্যৎ, আগামী দিনে কে বসতে চলেছেন আরডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের গদিতে সম্প্রতি তাই নিয়ে শুরু হয়েছে জোর তরজা। এমনকি বাবার জায়গা কে নেবে এই নিয়ে লালুর নিজের ঘরেই তাঁর দুই ছেলের মধ্যে লেগেছে জোর কোন্দল। এর মধ্যেই শনিবার আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব সংবাদ মাধ্যমকে জানালেন, ‘একমাত্র যারা বোকা তাঁরাই ভাববেন যে আরজেডির পরবর্তী প্রধান হবেন তেজস্বী যাদব।’

বিগত কয়েকদিন ধরেই একাধিকবার খবরের শিরোনামে এসেছে রাষ্ট্রীয় জনতা দলের মধ্যেকার গণ্ডগোলের নানান গল্প। জানা যাচ্ছিল লালু প্রসাদ নাকি সরছেন আরজেডি প্রধানের গদি থেকে এবং পরবর্তীতে এই প্রধানের আসন কার হবে সেই বিষয়টিকে কেন্দ্র করেই নাকি লালু প্রসাদ যাদবের দুই ছেলে তেজস্বী ও তেজ প্রতাপের মধ্যে ব্যাপক গণ্ডগোল শুরু হয়েছে। এর মধ্যেই শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালু প্রসাদ তাঁর আরজেডির পদ থেকে সরে যাওয়ার যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়ে ঘোষণা করলেন জে এখনই তিনি দল ছেড়ে কোথাও যাচ্ছেন না। পাশাপাশি এদিন তিনি এও জানান যে এখনই তেজস্বীর দলের প্রধান হওয়ার কোনও সম্ভাবনা নেই।

এদিন নয়াদিল্লিতে  লালুকে সাংবাদিকরা জস্বী যাদবকে দলের জাতীয় সভাপতি করা হবে কিনা জানতে চাইলে লালু বলেন, ‘যারা এই ধরনের সংবাদ পরিবেশন করছেন তাঁরা বোকা। তবে পরবর্তীতে যাই ঘটবে আমরা সেটা আপনাদের জানাব।’ এর আগে একই ভাবে তেজ প্রতাপ যাদবও তেজস্বীর আরজেডি দলের প্রধান হওয়ার খবরকে সম্পূর্ণভাবে নস্যাৎ করেছেন। এই প্রসঙ্গে তেজ জানিয়েছিলেন, লালু প্রসাদ যাদবই আরজেডি প্রধান থাকবেন। কারণ তিনিই এই দলকে চালনা করেন।

অন্যদিকে জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে এই রাষ্ট্রীয় জনতা দলের সমস্ত শীর্ষ স্থানীয় নেতা নেত্রীরা। তবে এই দলেই আগামী প্রধান কে হচ্ছেন সেটা স্থির করা হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। এই ব্যাপারে লালু প্রসাদ যাদবকে প্রশ্ন করা হলে তিনিও কোনও উত্তর দেননি বলে জানা গিয়েছে।  

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়