নিরাপত্তায় ফাঁক, সরানো হল ডোভালের তিন কমান্ডারকে

সরিয়ে দেওয়া হল অজিত ডোভালের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন কমান্ডারকে। নিরাপত্তায় গাফিলতির জন্যই সরিয়ে দেওয়া হল তিনজনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : সরিয়ে দেওয়া হল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন কমান্ডারকে। সূত্রের খবর নিরাপত্তায় গাফিলতির জন্যই সরিয়ে দেওয়া হল তিনজনকে। এর মধ্যে রয়েছেন ডিআইজি র‍্যাঙ্কের এক কমান্ডার। বাকিরা ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা দু’জন কমান্ডার।

 মোদি জমানায় অজিত ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়। মোদি-শাহের সঙ্গে ডোভালের সম্পর্ক অন্তত মধুর। যার জেরে চাকরি থেকে অবসর নেওয়ার পরও তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। তাঁর মর্যাদা একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল। ডোভাল বরাবরই ‘স্ট্রং ম্যান’ হিসাবে পরিচিত। পাকিস্তান ও চিনের সঙ্গে চোখ চোখ রেখে লড়াইয়ের পক্ষপাতী তিনি। যদিও ডোভাল দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী এই দুই দেশের সঙ্গে সম্পর্ক অবনতি হয়েছে ভারতের। লাদাখে ভারত-চিনের সেনারা মুখোমুখি হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। যার জেরে দু’পক্ষেরই বেশ কয়েকজন হতাহত হন।

এবছরের ফেব্রুয়ারি মাসে ডোভালের বাড়ির চৌহদ্দির মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে যান। যদিও আগুন্তুক ডোভালের বাড়ির ভিতরে ঢুকতে পারেননি। তাঁর আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। তাঁকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঠিক কী কারণে ওই ব্যক্তি ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন, তা জানা যায়নি।ওই  ব্যক্তি বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানা গিয়েছিল। বিষয়টি নিয়ে তখন বেশ হইচই পড়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ঘটনার তদন্ত করা হয়। শেষমেশ ঘটনা ঘটার ছ’মাস পর কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন কমান্ডারকে সরিয়ে দেওয়া হল।

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা