তামিলনাড়ুতে হিন্দি ভাষা চাপানো নিয়ে বিদ্রোহী বিজেপি নেতা

  তামিলনাড়ুর নাগরিকদের ওপর দল কোনওভাবেই হিন্দি চাপিয়ে দেবে না বলে রাজ্য বিজেপি নেতা কে আন্নামালাই জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  তামিলনাড়ুর নাগরিকদের ওপর দল কোনওভাবেই হিন্দি চাপিয়ে দেবে না বলে রাজ্য বিজেপি নেতা কে আন্নামালাই জানিয়েছেন। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষা শেখা নিয়ে একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের প্রেক্ষিতেই দেশজুড়ে প্রতিক্রিয়া দেখা দেয়।

চেন্নাইয়ে রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করেন কে আন্নামালাই। সেখানে তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে, পড়াশোনার জন্য অনেক সময় হিন্দি শেখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে রাজ্যের মানুষ হিন্দি শিখতেই পারেন। কিন্তু কারও ওপর হিন্দি চাপিয়ে দেওয়া হবে না। এখানে কেউ হিন্দিতে কথা বলেন না। এমনকী আমিও হিন্দিতে কথা বলি না। তাই নিজেদের ভারতীয় প্রমাণ করতে হিন্দি শেখার কোনও প্রয়োজন নেই।’

এদিন তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ইস্যু করে কংগ্রেস রাজনীতি করছে। বিজেপির বা মোদি সরকারের হিন্দিকে চাপিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। তিনি অভিযোগ করেন, ৪০ বছরের বেশি সময় ধরে হিন্দি ভাষাকে ইস্যু করে কংগ্রেস রাজনীতি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  প্রথমে জাতীয় শিক্ষানীতির খসড়ার অনুমোদন দেননি, যেখানে হিন্দিকে প্রধান ভাষা হিসেবে রাখা হয়েছিল। হিন্দিকে ঐচ্ছিক ভাষা করার পরেই ওই শিক্ষানীতির খসড়া অনুমোদন দেন বলে এই বিজেপি নেতা দাবি করেছেন।

অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমান মন্তব্য করেছিলেন, তামিল ভাষাকেও ভারতের অন্যান্য রাজ্যে পড়ানো উচিত। এই প্রসঙ্গে প্রাক্তন আইপিএস অফিসার বলেন, ‘যদি তামিল ভাষা ভারতের অন্যান্য রাজ্যে পড়ানো হয়, অন্যান্য রাজ্যের মানুষ যদি তামিল ভাষাকে গ্রহণ করেন, এর থেকে গর্বের আর কী হতে পারে। আমরা কী তামিল ভাষাকে সেই জায়গায় নিয়ে যেতে পারব? ’ আন্নামালাই জানান, ‘এরজন্য মুখ্যমন্ত্রী এমকে স্টালিনকে উদ্যোগ নিতে হবে। তাঁকে অন্যান্য রাজ্যের সরকারের কাছে তামিল ভাষায় পড়ানোর জন্য অনুরোধ করতে হবে।’

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর