পেগাসাস ইস্যুতে তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পেগাসাস ইস্যুতে বেকায়দায় মোদি সরকার। ফোনে আড়ি পাতার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানা কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান। আগামী সপ্তাহে সর্বোচ্চ আদালত নির্দেশিকা জারি করবে। কমিটি কতজনের হবে, কারা কমিটির সদস্য নির্বাচিত হবেন, নির্দেশিকা জারির সময়ে তা জানিয়ে দেওয়া হবে।সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত কেন্দ্রের কাছে রীতিমতো অস্বস্তির কারণ।

কিছুদিন আগে এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে বলা হয়েছিল, বিষয়টির সঙ্গে জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে রয়েছে। তাই, নথি প্রকাশ করা (ডি-ক্লাসিফায়েড) সম্ভব নয়। পাল্টা সুপ্রিম কোর্ট কেন্দ্র করে, জাতীয় স্বার্থে যা প্রকাশ করা সম্ভব নয়, তা বাদ দিয়েই কেন্দ্র এই ব্যাপারে তথ্য পেশ করুক। সুপ্রিম কোর্টের ওই অনুরোধে সাড়া দিতে অস্বীকার করে মোদি সরকার।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সর্বোচ্চ আদালত চেয়েছিল সরকার ফোনে আড়ি পাতার অভিযোগ এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই কিছু তথ্য প্রকাশ করুক যাতে যাবতীয় জটিলতার অবসান ঘটে। কিন্তু সরকার সেই রাস্তায় না যাওয়ায় সুপ্রিম কোর্ট এবং বাঁকা পথে হাটার সিদ্ধান্ত নিল। ফোনে আড়ি পাতার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত সেই ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ করা যেতে পারে, পেগাসাস ইস্যুতে সংসদের বাদল অধিবেশন রীতিমতো তেতে ওঠে। বিরোধীরা এই নিয়ে আলোচনার দাবি জানালেও সরকার সেই দাবি মানতে অস্বীকার করে। পরে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা রুজু হওয়ায় অক্সিজেন পায় মোদি সরকার। জানিয়ে দেয়, বিষয়টি বিচারাধীন। তাই এই নিয়ে সংসদে আলোচনা করা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ায় সরকারের রাতের ঘুম উবে যাওয়ার জোগাড়।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের