‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাতের আহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বিমান। শুধু তাই নয, একাধিক ক্ষেত্রে ড্রিমলাইনারের আচমকা বিগড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবুও সেই ড্রিমলাইনার বিমানকেই সবচেয়ে সুরক্ষিত হিসাবে দাবি করেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সিইও উইলসন ক্যাম্পবেল। পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও পর্যটন, পরিবহণ, সংস্কৃতি সংক্রান্ত সংসদীয় সমিতির বৈঠকে সদস্যদের প্রশ্নের মুখে ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের সুখ্যাতি করেছে দেশের অন্যতম বৃহ‍ৎ বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্তা। পিএসি’র বৈঠকে এয়ার ইন্ডিয়ার সিইও বলেছেন, ‘বর্তমানে গোটা বিশ্বে এক হাজারের বেশি ড্রিমলাইনার বিমান যাত্রী পরিষেবা দিয়ে চলছে। বিশ্বে যে কয়টি মডেলের বিমান সুরক্ষিত, তার মধ্যে অন্যতম ড্রিমলাইনার।

গত ১২ জুন দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ান দেয় এয়ার ইন্ডিয়ার ১৭১ বিমানটি। আহমেদাবাদ থেকে ব্রিটেনের গ্যাটউইক যাওয়ার কথা ছিল।  রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। উপরে ওঠার সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করে। তার পরই সেটি মেঘানিনগরের কাছে বসতি এলাকায় চিকি‍ৎসকদের একটি আবাসনের উপরে ভেঙে পড়ে। বিমানটিতে ৫৩ জন ব্রিটিশ নাগরিকের পাশাপাশি সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক ছিলেন।

ওই ভয়াবহ দুর্ঘটনায় মোট ২৭৪ জন প্রাণ হারান। তার মধ্যে ভেঙে পড়া বিমানটির যাত্রী ছিলেন ২৪০ জন। বাকি ৩৪ জন স্থানীয়। তার মধ্যে বেশ কয়েকজন পড়ুয়াও ছিলেন। মঙ্গলবার (৮ জুলাই) পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে একাধিক প্রস্নের মুখে পড়তে হয় এয়ার ইন্ডিয়া ও ডিজিসিএ’র প্রতিনিধিদের। কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেস সামসদ কেসি বেণুগোপাল ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্সের তথ্য উদ্ধারে দেরি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যাত্রীদের নিরাপত্তায় ডিজিসিএ ও বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো কী ব্যবস্থা নিয়েছে, তাও জানতে চান একাধিক সাংসদ।

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের