প্রাথমিক গণনায় ত্রিপুরায় এগিয়ে বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাম-কংগ্রেস জোট

বিজেপি এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বাম-কংগ্রেস জোট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election) প্রাথমিক গণনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার ৩১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ও আইপিএফ জোট। তবে বিজেপি এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বাম-কংগ্রেস জোট। এদিন দুপুর পর্যন্ত ১৬টি আসনে এগিয়ে রয়েছে বাম কংগ্রেস জোট। তবে এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে জনজাতি ইস্যুতে গঠিত রাজনৈতিক দল তিপ্রামথা। তিপ্রামথা এখনও পর্যন্ত ১২টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা ৬,১০৪ ভোটে জয়ী হয়েছেন এদিন। মাত্র ৮৩২ ভোটের ব্যবধানে জেতেন তিনি। ত্রিপুরার টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে পরাজিত করেন বিজেপি প্রার্থী।

প্রসঙ্গত গত বছর জুন মাসে উপনির্বাচনে বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে বিরোধী প্রার্থীকে ৬ হাজার ১০৪ ভোটে হারিয়েছিলেন মানিক সাহা। ২০২৩ এর বিধানসভা নির্বাচনে টাউন বড়দোয়ালি কেন্দ্রে ৫০ শতাংশ ভোট পেয়েছেন মানিক সাহা। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস সাহা পেয়েছেন প্রায় ৪৭ শতাংশ ভোট। উল্লেখ্য ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে জিতেছিলেন আশিস সাহা। বিধায়ক পদে ইস্তফা দিয়ে পরে তিনি কংগ্রেসে যোগ দেন। গত জুন মাসে উপনির্বাচনের ভোটে টাউন বড়দোয়ালি কেন্দ্রে মানিক পেয়েছিলেন ১৭,১৮১টি ভোট। কংগ্রেস প্রার্থী আশিস পেয়েছিলেন ১১,০৭৭টি ভোট। তৃণমূল প্রার্থী সংহিতা ভট্টাচার্য পেয়েছিলেন মাত্র ৯৮৬টি ভোট। ওই আসনে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী পেয়েছিলেন ৩,৩৭৬টি ভোট।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর