আল কায়েদা যোগের অভিযোগে অসম থেকে গ্রেফতার আরও দুই

আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে আরও দু’জনকে গ্রেফতার করল অসম পুলিশ ৷ কিছুদিন আগে অসম থেকেই আল কায়েদা যোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছিল।

Share:

গুয়াহাটি : জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে আরও দু’জনকে গ্রেফতার করল অসম পুলিশ ৷ বরপেটা জেলা থেকে আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ও আনসারুল্লাহ বাংলা টিম-এর সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ বরপেটার পুলিশ সুপার অমিতাভ সিনহা জানিয়েছেন, একিউআইএস/এবিটি-এর সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এখনও পর্যন্ত অসম থেকে একিউআইএস/এবিটি -এর সঙ্গে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে৷ কিছুদিন আগে অসম থেকেই আল কায়েদা যোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছিল।

সোমবার সকালেই বরপেটা জেলার ঢাকালিয়াপাড়ায় শৈখুল হিন্দ মাহমুদুল হাসান জামিউল হুদা ইসলামিক অ্যাকাডেমি নামে একটি মাদ্রাসা ভেঙে দিয়েছে বরপেটা জেলা প্রশাসন৷ অভিযোগ, ওই মাদ্রাসাটি সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছে। ওই মাদ্রাসার সঙ্গেও জঙ্গি কার্যকলাপের যোগ ছিল বলে খবর রয়েছে পুলিশের কাছে ৷ সেই মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুনুর রশিদকেও গ্রেফতার করা হয়েছে ৷ অসম পুলিশ জানিয়েছে, একিউআইএস/এবিটি-এর দু’জন বাংলাদেশি জঙ্গির সঙ্গে ওই মাদ্রাসার যোগ রয়েছে বলে খবর রয়েছে তাদের কাছে ৷ সেই দুই বাংলাদেশি জঙ্গির মধ্যে একজন মহম্মদ সুমান ওরফে সইফুল ইসলামকে আগেই গ্রেফতার করেছে পুলিশ ৷ অপরজন পলাতক ৷

আকবর আলি নামে যে ব্যক্তি ওই দু’জন বাংলাদেশি জঙ্গিকে বেআইনি কাজে সহযোগিতা করেছিল, তাকে গতকাল রাতে গ্রেফতার করেছে বরপেটা জেলা পুলিশ ৷ উচ্ছেদ অভিযান চলাকালীন কোনও রকম অশান্তি এড়াতে মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর