‘নমস্কার’ সম্বোধনে সূচনা, ভারতকে বন্ধু বলে মন জয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার ৮ অক্টোবর ভারতে এসেছেন। ৯ অক্টোবর অর্থাৎ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাঁর। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই স্টারমারের প্রথম ভারত সফর। দু’দিনের এই সফরে উভয় দেশের প্রধানমন্ত্রী ‘ভিশন ২০৩৫’ রোডম্যাপের মাধ্যমে ভারত-ব্রিটেনের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অধীনে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং জনগণের সঙ্গে সম্পর্ককে অন্তর্ভুক্ত করে একটি ১০-বছরের পরিকল্পনা করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পরেই কির স্টারমার ভারতীয় ঐতিহ্যের কথা মাথায় রেখে নমস্কার দোস্তোঁ শব্দবন্ধ বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ বিবৃতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার বলেছেন যে জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদিকে আতিথ্য দিতে পেরে ইংল্যান্ড। মাত্র কয়েক মাস পরেই তিনি ভারত সফরে এসেছেন। এ নিয়েও আনন্দ প্রকাশ করেছেন স্টারমার। তাঁর বক্তব্য চলতি বছরের শুরুতে ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের পর ভারত-ব্রিটেন সম্পর্কের ক্রমবর্ধমান উষ্ণতা এবং গতিশীলতা বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে ভারত এবং ব্রিটেন একে অন্যের ন্যাচারাল পার্টনার। অর্থাৎ গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসনের ভাগ করা মূল্যবোধের দ্বারা দুই দেশই আবদ্ধ। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের উপর জোর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন যে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যে এটি বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করবে।
কির স্টারমার নিজের বক্তব্যে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য শোকপ্রকাশ করেছেন। ভারত-ব্রিটেন যৌথ সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা শান্তি পরিকল্পনার প্রশংসা করেছেন।

১৫ বছর পর ঘটল অলৌকিক ঘটনা, ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা