চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মদিনে রুটি কেনা নিয়ে ঝামেলা, রেস্তোরাঁ মালিকের বেদম মারে মৃত্যু যুবকের

নিজস প্রতিনিধি, প্রয়াগরাজ: সামান্য রুটি নিয়ে দুজনের মধ্যে বিবাদ। আর তার জেরে একজন আরেকজনকে পিটিয়ে খুনই করে দিল। আর এই ঘটনা ঘটেছে প্রয়াগরাজের ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনে।  জানা গিয়েছে, এরা দুজনেই ভিন্ন সম্প্রদায়ের। পরিস্থিতি যে কোনও সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায়, সেখানে পুলিশ (police) বাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে টহলদারি।

প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার (Sunday) । সানি নামে এক যুবকের রবিবার জন্মদিন ছিল। বাড়িতে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। অর্ডার দেওয়া হয়েছিল ১৫০টি রুটির। পুরো টাকা দেওয়াই হয়ে গিয়েছিল। রেস্টুরেন্ট (restaurant) মালিক মাত্র ৪০টি রুটি তৈরি করে সানির বাড়িতে পাঠিয়ে দেয়। ১৫০টি রুটির বদলে ৪০টি রুটি কেন দেওয়া হয়েছে, সেটা জানার জন্য সানি এবং তাঁর কাকা ওই রেস্টুরেন্টে (restaurant) পৌঁছন। রেস্টুরেন্ট মালিকের (restaurant owner) সঙ্গে তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।

আচমকাই, রেস্টুরেন্টের মালিক জাসিন এবং রেস্টুরেন্টের কর্মীরা সানি এবং তার কাকার ওপর চড়াও হয়। শুরু করে গণপ্রহার। রেস্টুরেন্টের সামনেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পথ চলতি মানুষ তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয় সানির। তার কাঁকারা অবস্থাও রীতিমতো সঙ্কটজন।

পুলিশ ইতোমধ্যে এই ঘটনার খবর পেয়ে সেখানে মোতায়েন করে বিশাল পুলিশ (police) বাহিনী। রেস্তোরাঁ মালিক জাশিন পলাতক। হামলার সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ রেস্টুরেন্টের (restaurant) দুই কর্মীকে গ্রেফতার করেছে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ