২৬/১১ হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে প্রত্যর্পণে সায় মার্কিন সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বড় সড় কূটনৈতিক জয় পেল নয়াদিল্লি। ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত পাক বংশোদ্ভুত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমোদন দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। ফলে তাকে ভারতে ফেরাতে আর কোনও বাধা রইল না। সূত্রের খবর, শিগগিরই কুখ্যাত জঙ্গি নেতাকে মার্কিন মুলুক থেকে দিল্লিতে ফেরানো হচ্ছে।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইতে পাকিস্তানি জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন ৬ জন মার্কিন নাগরিকও। ওই হামলায় যোগ পাওয়া গিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানার। দীর্ঘদিন ধরেই লস অ্যাঞ্জেলসের জেলে বন্দি ২৬/১১ মুম্বই মামলার অন্যতম কুচক্রী তাহাউর হুসেন রানাকে দেশে ফেরত আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদি সরকার। গত বছরের মে মাসে আমেরিকার এক আদালত পাক বংশোদ্ভুত ব্যবসায়ীকে ভারতে প্রত্যর্পণ করা যাবে বলে জানিয়েছিল। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হেবিয়াস কর্পাস দাখিল করেছিলেন মুম্বই মামলার অন্যতম চক্রী। যদিও গত জুনে সেই আবেদনও খারিজ হয়ে যায়। আর তার পরেই মার্কিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়।

ভারতের হাতে তাঁকে যাতে তুলে না দেওয়া হয় সেই আর্জি জানিয়ে নবম সার্কিট আদালতের দ্বারস্থ হয়েছিলেন রানা। বাইডেন প্রশাসনের পক্ষ থেকেও আদালতে আবেদন জানানো হয়, মুম্বই হামলার কুচক্রীকে ভারতে প্রত্যর্পণের ক্ষেত্রে যেন কোনও স্থগিতাদেশ না দেওয়া হয়। যদিও সেই আর্জিতে কর্ণপাত করেননি জেলা বিচারক ডেল এস ফিশার। রানাকে ভারতে প্রত্যর্পণের উপরে স্থগিতাদেশ জারি করেন। পরে তা প্রত্যাহার করা হয়। ভারতের হাতে হস্তান্তর রুখতে গত ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাহাউর রানা। যদিও লাভ হয়নি। শুক্রবার (২৪ জানুয়ারি) তার আর্জি খারিজ করে দেয় মার্কিন শীর্ষ আদালত। ফলে মুম্বই হামলার অন্যতম চক্রীকে ভারতে ফেরানোর বাধা দূর হয়।

 

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক