২০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৩৬ , আহত  বহু  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সকালে আচমকাই উত্তরাখণ্ডের রামনগরের কুপির কাছে পৌরি-আলমোড়া সীমান্তে  ২০০ মিটার খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস। এখন পর্যন্ত ৩৬  জন প্রাণ হারিয়েছেন। বহু যাত্রী জখম হয়েছেন বলে খবর। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ।

 এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে জেলাশাসক অলোক কুমার পাণ্ডে জানিয়েছেন,’  বাসটি গাড়োয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। সেইসময় আচমকাই খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার সময় বাসের মধ্যে ছিলেন প্রায় ৪০ জন যাত্রী। প্রায় ২০  জন যাত্রী প্রাণ হারিয়েছেন। তবে উদ্ধারকাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে পুলিশ ও এসডিআরএফ কর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে যাত্রীকে উদ্ধার করছে। ‘

অন্যদিকে এদিনের দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী  পুষ্কর সিং ধামি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, ‘আলমোড়া জেলার মারচুলায় দুর্ঘটনা বেশ দুঃখজনক। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দলগুলি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফটের মাধ্যমে উদ্ধার করার নির্দেশও দেওয়া হয়েছে।‘ তবে কী করে যাত্রীবাহী বাসটি আচমকাই খাদে পড়ে গেল তা এখন জানা যায়নি। এদিনের এই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল