বড় ধাক্কা! অযোধ্যার পর বদ্রীনাথে গো- হারা বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার পর বিধানসভা উপনির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি। এবার জেতা আসনে হেরেছে পদ্ম শিবির। এরমধ্যে সবচেয়ে বড় পরাজয় হয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ আসনে। আশ্চর্যের বিষয় হল বিভিন্ন তীর্থক্ষেত্রে উন্নয়নকে হাতিয়ার করেও জয়ী হতে পারল না পদ্ম শিবির। সম্প্রতি লোকসভা নির্বাচনে রাম মন্দির তৈরি করে অযোধ্যা গো-হারা হেরে যায় বিজেপি । আর এবার একই চিত্র দেখা গেল বদ্রীনাথে।

উন্নয়নকে হাতিয়ার করে কেন জিততে পারল না বিজেপি? কারণ হিসাবে মনে করা হচ্ছে , পুরোহিতদের মধ্যে অসন্তোষ। সম্প্রতি বদ্রীনাথে পুরোহিত এবং সাধারণ মানুষরা বিক্ষোভ শুরু করেছিলেন। তাদের দাবি ছিল, ভিআইপি দর্শনের সুবিধা  থাকায়   সাধারণ দর্শনার্থীদের বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আর তা মানতে পারেনি বদ্রীনাথের জনতা থেকে শুরু করে পুরোহিতরা। এছাড়াও স্থানীয়দের দাবি বদ্রীনাথ মাস্টার প্ল্যান নিয়ে স্থানীয় পর্যায় কোন সমীক্ষা হয়নি। স্বাভাবিকভাবেই এই সব বিষয় নিয়ে ক্ষোভ ছিল বাসিন্দাদের মধ্যে । আর তার প্রভাবই পড়ল বদ্রীনাথ বিধানসভা উপনির্বাচনে।

উল্লেখ্য, বদ্রীনাথ ধাম বরাবর কংগ্রেসের গড় ছিল। ২০২২ সালে রাজেন্দ্র ভান্ডারী কংগ্রেস টিকিটে জিতেছিল। কিন্তু লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে। স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচনে বদ্রীনাথ আসন থেকে বিজেপির হয়ে লড়াই করে রাজেন্দ্র ভান্ডারী। কিন্তু দল বদলের পর আমজনতা তাঁর ওপর আস্থা হারায়। বিধানসভা নির্বাচনে জয়ী হয় কংগ্রেসের লখপত বুটোলাকে।

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের