আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বনধ ঘিরে অশান্ত সিকিম, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, গ্যাংটক: সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদ জানিয়ে ডাকা বনধকে কেন্দ্র করে তেতে উঠল সিকিম। রাজ্যে ক্ষমতায় আসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের অফিসে ঢুকে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অফিসের বাইরে থাকা বেশ কয়েকটি গাড়িতেও তারা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তুলেছে সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট। হামলা, ভাঙচুরের ঘটনাটি ঘটেছে রবিবার দামথাং রোডের কাছে। বিরোধী দলের পার্টি অফিসে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

হামলা পাল্টা হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বনধের প্রথম দিন শনিবার। দুই পক্ষের তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে মামলা রুজু হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জয়েন্ট অ্যাকশন কমিটিও বনধের ডাক দিয়েছে। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি সিকিমে বনধ ডাকা হয়েছে। বনধ সফল করে তুলতে প্রতিটি পরিবার থেকে যেন তিনজন করে সদস্যকে পাঠানো হয়। ওই দিন জয়েন্ট অ্যাকশন কমিটি একটি মহামিছিলের ডাক দিয়েছে। পরিবার পিছু তিন সদস্যকে মহামিছিলে সামিল করা হবে বলে জয়েন্ট অ্যাকসন কমিটি বিবৃতি দিয়ে জানিয়েছে। 

সিকিম নতুন করে তেতে ওঠার কারণ সুপ্রিম কোর্টের একটি মন্তব্য। সর্বোচ্চ আদালত সম্প্রতি একটি মামলার রায়ে জানায়, নেপালে জন্ম কিন্তু বসবাস সিকিমে। তাদের পরিচয় হবে সিকিমি নেপালি। তার প্রতিবাদেই এই বনধ।  

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ