গল্প নয় সত্যি, প্রায় ৪৬ লক্ষ টাকায় পছন্দের গাড়ির নম্বর কিনেছেন কোচির বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেকেরই নিজস্ব কিছু পছন্দ থাকে। বহু মানুষ রয়েছেন যারা নিজের শখপূরণের জন্য দু’বার ভাবেন না। কিন্তু একজন গাড়ির মালিক নিজের পছন্দের রেজিস্ট্রেশন নম্বরের জন্য কত টাকা খরচ করতে পারেন বলে মনে হয়? বিদেশে এমন পছন্দের রেজিস্ট্রেশন নম্বর পেতে কিন্তু মানুষ খরচ করেন কোটি কোটি টাকা।

লক্ষ টাকা খরচ করে রেজিস্ট্রেশন নম্বর বানাচ্ছেন এমন দৃষ্টান্ত তো রয়েছে। সম্প্রতি কেরলের কোচি থেকে একটি খবর পাওয়া গিয়েছে। সেখানে এক ব্যক্তি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কিনেছেন প্রায় ৪৬ লক্ষ টাকায়। তাঁর রেজিস্ট্রেশন নম্বরের সঠিক মূল্য ৪৫ লক্ষ ৯৯ হাজার।

কোচির এর্নাকুলাম আরটিও’র পক্ষ থেকে জানা গিয়েছে একটি কোম্পানি তাদের বিলাসবহুল প্রিমিয়াম কার ল্যাম্বারগিনির জন্য ফ্যান্সি নম্বর KL-07DG0007 কিনেছে।

ফ্যান্সি নম্বর 0007 এর দাম শুরু হয় ২৫ হাজার থেকে। ৫ জন এই নম্বরটি বুক করেছিলেন। গত সোমবার অনলাইনে 0007 নিলামে ওঠে। মোটর বাহন বিভাগের ওয়েবসাইট বলছে যত সময় গড়ায়, তত এই নম্বরটির মূল্য বৃদ্ধি হতে থাকে। একসময় ৫ জনের মধ্যে ৩ জন নম্বর কেনার আশা ত্যাগ করে হাল ছেড়ে দেন। শেষে দুজনের মধ্যে দরাদরি চলে।

একজন প্রতিযোগী ৪৪ লক্ষ ৮৪ হাজার টাকা পর্যন্ত ওঠেন। অন্যজন নিলাম হাঁকেন ৪৫ লক্ষ ৯৯ হাজারের। তিনিই শেষ পর্যন্ত বিজয়ী হন। সম্পূর্ণ টাকা দেওয়ার পরেই এই ফ্যান্সি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে। এখনও পর্যন্ত ২৫ হাজার টাকাই শুধু জমা দেওয়া হয়েছে বিজয়ী কোম্পানির তরফে।

বলা হচ্ছে, এখনও পর্যন্ত কেরলে নিলাম হওয়া সবচেয়ে দামি ফ্যান্সি নম্বর হল 0007। এর আগে পর্যন্ত সর্বাপেক্ষা বেশি মূল্যে যে নম্বরটি বিক্রীত হয়েছিল তার দাম ছিল ৩১ লক্ষ।

আর একটি ফ্যান্সি নম্বর 0001 এরও বুকিং করা হচ্ছিল। সেটির বেশ প্রাইস রাখা হয়েছিল ১ লক্ষ টাকা। এটি এক ব্যক্তি ২৫ লক্ষ ৫২ হাজার টাকায় কিনেছেন নিলাম থেকেই।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান