নীতীশকে আটকাতে তেজস্বীকে চাপ দিয়েছিল বিজেপি, বিস্ফোরক অভিযোগ জেডিইউয়ের

বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: শরিকি সম্পর্ক চুকে গিয়েছে ২৪ ঘন্টা আগে। আর তার পরেই একে অন্যকে নিশানা করে বিস্ফোরক দাবি তুলতে শুরু করেছে বিজেপি ও জেডিইউ। বুধবার দুপুরেই প্রবীণ বিজেপি নেতা সুশীল মোদি দাবি করেছিলেন, জেডিইউয়ের পক্ষ থেকে নীতীশ কুমারকে (Nitish Kumar) উপরাষ্ট্রপতি করে দিল্লি পাঠানোর জন্য সুপারিশ করেছিলেন জেডিইউ নেতারা। ওই দাবি নিয়ে যখন সরগরম পাটলিপুত্র ঠিক তখনই পাল্টা বিজেপির বিরুদ্ধে নীতীশকে রুখতে আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে পাল্টা যোগাযোগ করার অভিযোগ তুললেন জেডিইউয়ের জাতীয় সভাপতি রাজীব রঞ্জন সিং (Rajiv Ranjan ‘Lalan’ Singh)।

এদিন রাতে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নীতীশজি (Nitish Kumar) এনডিএ ছাড়ার ঘোষণা করার পরেই আসরে নেমেছিলেন বিজেপি নেতারা। যাতে তিনি মুখ্যমন্ত্রী হতে না পারেন, তার জন্য আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) সহ মহাজোটের শরিক দলগুলির নেতাদের উপরে চাপ সৃষ্টি করেছিল। বলা হয়েছিল, নীতীশকুমারকে (Nitish Kumar) সমর্থন জানানোর বিষয়টি তিন-চারদিন পিছিয়ে দিন। কিন্তু কোনও দলেই বিজেপির এজেন্ট ছিল না। ফলে ওই প্রচেষ্টা সফল হয়নি। আমাদের দলে একজন বিজেপির এজেন্ট ছিল (পড়ুন রামচন্দ্রপ্রসাদ সিং)। তাঁকে নীতীশজি হঠিয়ে দিয়েছিলেন।’

অন্যদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী, মুখ্যমন্ত্রী পদে নীতীশের চেয়েও তেজস্বী যাদবকে বেশি সংখ্যক বিহারবাসী দেখতে চান। যেখানে নীতীশকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান ২৪ শতাংশ মানুষ, সেখানে লালুপুত্রকে চাইছেন ৪৩ শতাংশ মানুষ। জনপ্রিয়তায় দুই নেতার ধারে-কাছে নেই বিজেপির কোনও নেতা। রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হোন চাইছেন মাত্র ১৯ শতাংশ  মানুষ।

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের কোচবিহার পুলিশের

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর