নর্মদা বাঁধ বিরোধীদের সঙ্গে পদযাত্রা, নাম না করে রাহুলকে খোঁচা মোদির

গুজরাত নির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে রাহুলকে কটাক্ষ করলেন মোদি। অভিযোগ করলেন, নর্মদা বাঁধ বিরোধীদের সঙ্গে পদযাত্রা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত : গত মাস থেকে ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই যাত্রা নিয়ে বিজেপির অন্যান্য নেতারা রাহুলকে বিঁধলেও এতদিন এই নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাত নির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে রাহুলকে কটাক্ষ করলেন মোদি। অভিযোগ করলেন, নর্মদা বাঁধ বিরোধীদের সঙ্গে পদযাত্রা করা হচ্ছে।

কন্যাকুমারী থেকে গত মাসে ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। দক্ষিণের সব রাজ্য ঘুরে এই যাত্রা এখন মহারাষ্ট্রে। কংগ্রেস সদস্য না হয়েও বিজেপি বিরোধী বহু মানুষ এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী তথা সমাজকর্মী মেধা পাটেকরও রাহুলের মিছিলে অংশ নিয়েছেন। আর এই বিষয়টিকে হাতিয়ার করে ভোট ময়দানে নাম না করে রাহুলের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘তিন দশক ধরে যিনি নর্মদা বাঁধ প্রকল্প আটকে রেখেছিলেন, তিনি এক কংগ্রেস নেতার সঙ্গে পদযাত্রা করছেন। এরা সবাই গুজরাত বিরোধী, নর্মদা বাঁধ বিরোধী’। গুজরাতবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস যখন আপনার দুয়ারে ভোট চাইতে আসবে তখন জিজ্ঞাসা করবেন, যারা নর্মদা বাঁধের বিরোধী, তাদের কাঁধে হাত রেখে আপনারা হাঁটছেন’। মেধা গুজরাত ভাঙার চেষ্টা করছেন বলেও তোপ দাগেন মোদি।

২০১৭ সালে সর্দার সরোবর বাঁধের উদ্বোধন হয়। কিন্তু এই বাঁধ নির্মাণের ফলে হাজার হাজার আদিবাসী উচ্ছেদ হবেন, এই অভিযোগ করে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন মেধা পাটেকর। যার ফলে তিনি বিজেপির চক্ষুশূল হয়ে পড়েন। এখন রাহুল গান্ধীর পদযাত্রায় সামিল হয়ে মেধা প্রধানমন্ত্রীর তোপে পড়লেন।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০