আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রড দিয়ে পিটিয়েছিল কর্মীরা’, লুথরা ভাইদের নৈশ ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তরুণীর

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর ঘটনায় এই মূহুর্তে খবরের শিরোনামে রয়েছে গোয়ার নাইট ক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’। এই ঘটনার পরেই দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন নৈশ ক্লাবের দুটি মালিক। যদিও দুজনকেই ইতিমধ্যে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিনা লাইসেন্সেই ক্লাব চালাচ্ছিলেন গৌরব ও সৌরভ লুথরা ভাইরা। পাশাপাশি এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই কোনও সাহায্য না করেই দেশ ছেড়ে পালিয়েছিলেন তাঁরা। এবাে লুথরা ভাইদের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ সামনে এ্ল। জানা গিয়েছে, লুথরা ভাইদের মালিকানাধীন গোয়ার ওই ক্লাবে গত মাসে এক মহিলা এবং তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা করা হয়েছিল। এরপর ওই রেস্তোরাঁর কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বৈভব চান্দেল নামে মুম্বইয়ের এক মহিলা।

তিনি অভিযোগ করেন যে, ঘটনার দিন ক্লাবের কর্মীরা তাঁদের সঙ্গে অভদ্রভাবে কথা বলেছিলেন, অনুপযুক্ত আচরণ করেছিলেন এবং রড দিয়ে তাঁদের আঘাত করে ছিলেন। ক্লাবটি একটি শ্বাসরোধকারী। কারণ এর প্রবেশপথ এবং প্রস্থানপথ মাত্র একটি। মহিলার অভিযোগ, ‘আমি ১ নভেম্বর আমার তুতো ভাইদের সঙ্গে রোমিও লেনে গিয়েছিলাম। আমরা মোট ১৩ জন ছিলাম। ক্লাবটি এমনভাবে তৈরি হয়েছে, যেখানে ঢুকলেই দমবন্ধ হয়ে যাবে। এর প্রবেশপথ এবং প্রস্থানপথ মাত্র একটি। কর্মীরা আমাদের সঙ্গে অভদ্রভাবে আচরণ করেছিলেন। আমরা যখন ভোর ৩টার দিকে ক্লাব থেকে বের হচ্ছিলাম, তখন একটি ভারী চেয়ার আমাদের পথে আটকে ছিল। আমরা সেটিকে সরিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘আমারা বেরিয়ে যাওয়ার সময় ওই ক্লাবের ম্যানেজার আমাদের দিকে তেড়ে আসে এবং আমাদের বলেন, আমরা ক্লাবের আসবাবপত্র নষ্ট করেছি। এরপর আমার ভাইদের কলার ধরেন তিনি। আমরা যখন ক্ষমা চেয়ে চলে যাওয়ার চেষ্টা করি, তখন সে সমস্ত নিরাপত্তা কর্মী, বাউন্সারদের ডাকে। তারা আমাদের তাড়া করতে শুরু করে। আমাদের গায়ে হাত তোলে। আমাদের তাঁরা রড দিয়ে মারধর করে। তারা আমার বোনের বুকে আঘাত করে, তাঁরা তাঁকে এত জোরে ধাক্কা দিয়েছিল যে, সে সিঁড়ি দিয়ে পড়ে যায়। এরপর তারা আমাদের প্রবেশপথে ব্যারিকেড তৈরি করে দেয়। যাতে আমরা বের হতে না পারি। এরপর একজন বাউন্সার রড নিয়ে আমার ভাইয়ের দিকে ছুটে আসেন। তাঁকে প্রচণ্ড মারধর করেন। এরপর আমি কোনওভাবে আমার ভাইকে সেখান থেকে টেনে বের করি। কর্মীরা আমাদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করতে থাকেন। সবাই গুরুতর আহত হওয়ায়, আমরা সকালে থানায় যাওয়ার সিদ্ধান্ত নিই। আমি পুলিশে এফআইআর দায়ের করি।’ তিনি ক্লাবের ম্যানেজার অজয় কবিটকর, আর এক কর্মী জুনায়েদ আলি এবং নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ