গুলিবিদ্ধ হওয়ার আগে গুড্ডু মুসলিমের নাম নিয়েছিলেন আতিক, কে এই গুড্ডু?

উমেশ পাল হত্যাকাণ্ডে গুড্ডু মুসলিম অন্যতম অভিযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: তখনও নিজের পরিণতির কথা জানতেন না গ্যাংস্টার আতিক আহমেদ। উত্তরপ্রদেশে প্রয়াগরাজে হাসপাতালে ঢোকার আগে শনিবার রাতে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়কার ভিডিওতে আতিককে বলতে শোনা যায়, ‘আসল কথা হল গুড্ডু মুসলিম…’। কথা শেষ হয়নি। তার আগেই ধেয়ে আসে একের পর এক বুলেট। মুহূর্তের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছু বুঝে ওঠার আগে তাঁর সঙ্গে থাকা আরেক জেলবন্দি অর্থাৎ আতিকের ভাই আশরাফও গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন।

পুলিশের ঘেরাটোপে থাকাবস্থায় কীভাবে আতিককে খুন করল দুষ্কৃতীরা তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি সুর চড়াচ্ছে। যোগীরাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে সরব হয়েছে একাধিক বিরোধী রাজনৈতিক দল। সেই সঙ্গে চর্চা শুরু হয়েছে, মৃত্যুর আগে আতিক আহমেদ যার নাম নিলেন, সেই গুড্ডু মুসলিমের পরিচয় কী? আত্যিকের সঙ্গে তাঁর কেমন সম্পর্ক? তাঁকে নিয়ে ঠিক কী বলতে চেয়েছিলেন তিনি আতিক? এখন এইসব প্রশ্ন হাতরাচ্ছে যোগীর পুলিশ।

উমেশ পাল হত্যাকাণ্ডে আগেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে আতিক-পুত্র আসাদের এবং তাঁর সঙ্গী গুলামের। যানা যাচ্ছে উমেশ পাল হত্যাকাণ্ডে গুড্ডু মুসলিম অন্যতম অভিযুক্ত। গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াগরাজে উমেশ পালকে খুনের সময় গুড্ডু একাধিক বোমা ছুঁড়েছিল। বোমাবাজিতে দক্ষ গুড্ডুর আরেকটি নাম রয়েছে, ‘বোমাবাজ গুড্ডু’ নামেও পরিচিত। উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্ম গুড্ডুর। স্কুলজীবন থেকেই বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। পরে আতিকের গ্যাংয়ে যোগ দেন তিনি।

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন