সাদামাটা বিয়ে, নেই জাঁকজমক ! চিনে নিন নীরজ চোপড়ার ‘অলরাউন্ডার’ অর্ধাঙ্গিনীকে

Share:

নিজস্ব প্রতিনিধি :  আচমকাই বিয়ে করেছেন অলিম্পিক্সে সোনার পদক জয়ী নীরজ চোপড়া। তাঁর বিয়ের কথা প্রকাশ্যে আনেন রবিবার(১৯ জানুয়ারি)। নীরজের বিয়ে নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। প্রশ্ন উঠেছে ভিড় এড়িয়ে চুপিসারে কেনই বা বিয়ে করলেন নীরজ ?  তবে কি প্রেম করে বিয়ে করেছেন তিনি ? নেটপাড়ায় এমন গুঞ্জন চলার আবহে হানিমুনও সেরে ফেললেন নীরজ। নীরজকে বরবেশে দেখে ইন্টারনেটে অনেকেই মুগ্ধ হয়েছে। তবে এর থেকেও বেশি অবাকই হয়েছে সকলে।

সোশ্যাল মিডিয়ায় নীরজের বিয়ে নিয়ে তোলপাড় ফেলেছে গোটা দেশে। নীরজ বিয়ে করেছেন ২৫ বছর বয়সি হিমানি মোরকে। জানেন কী কে এই হিমানি? হরিয়ানার সোনিপতের বাসিন্দা এই তরুণী। ২৫ বছর বয়সি হিমানি মোর ছোটো থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাতেও সমান পারদর্শী তিনি।হিমানি এখন আমেরিকার ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর করছেন।

নীরজ ঘরনী হিমানি এর আগে তিনি দিল্লির মিরান্দা হাউস থেকে তিনি স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন রাষ্ট্রবিজ্ঞান ও ফিজিক্যাল এডুকেশন নিয়ে। এরপর চলে আসেন আমেরিকায়। খেলার জগতে হিমানির দক্ষতা শুনলে চমকে উঠবে সকলে।

ম্যাসাচুসেটসের আমহার্স্ট কলেজের মেয়েদের টেনিস দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। পেশাদার টেনিসও খেলেছেন তিনি। এমন কি জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন হিমানি। প্রায় ১৪ সপ্তাহ মেয়েদের এআইটিএ ডাবলস র‍্যাঙ্কিংয়ে প্রায় ১৪ সপ্তাহ প্রথম ৩০ জনের মধ্যে ছিলেন হিমানি। হরিয়ানার অন্যতম সেরা মহিলা টেনিস প্লেয়ার হিসেবেও হিমানির নাম উঠে আসে।

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান