কেন নীতি আয়োগের বৈঠকে যোগদান, সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে ব্যাখ্যা মমতার

তৃণমূলকে না জানিয়ে তৃণমূলের সঙ্গে কোনও আলোচনা না করেই নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। দাবি মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) পরে দিল্লি(New Delhi) গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ শুক্রবার তিনি দুপুরের বিমানে কলকাতা থেকে দিল্লির পথে রওয়ানা দেন। দিল্লির বঙ্গ ভবনেই উঠেছেন মমতা। এদিন সেখানেই সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে যোগ দেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই সাংবাদিকেরা মমতার কাছে জানতে চান কেন তিনি দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA’র শরিক দল হয়েও নীতি আয়োগের(Niti Aayog) বৈঠক বয়কট করছেন না, যেখানে ওই জোটের সব মুখ্যমন্ত্রীরাই বৈঠক বয়কট করছেন। সেই প্রশ্নের উত্তরেই মমতা সাফ জানিয়ে দেন, যা কিছু হয়েছে তা কংগ্রেসের(INC) একতরফা সিদ্ধান্তের জন্য হয়েছে। তৃণমূলকে না জানিয়ে তৃণমূলের(TMC) সঙ্গে কোনও আলোচনা না করেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে নীতি আয়োগের বৈঠকে যোগদান প্রসঙ্গে মমতা জানিয়েছেন, ‘নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাজেট পেশের আগেই নিয়েছিলাম। কিন্তু সবাই মিলে আলোচনা করে যদি কোনও সিদ্ধান্ত হত, তা হলে অন্য কিছু ভাবতাম। কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে। বাংলাকে তো বঞ্চনা করাই হচ্ছে, সেই সঙ্গে বাংলা ভাগেরও চক্রান্ত করা হচ্ছে। বিজেপি সাংসদেরা তা নিয়ে লাগাতার বিবৃতি দিয়ে যাচ্ছেন। এর প্রতিবাদ জানাতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেব। বৈঠকে থাকব কিছু ক্ষণ। কিছু বলতে দিলে বলব। বাংলার হয়ে কথা বলব। আর না বলতে না দিলে প্রতিবাদ করে বেরিয়ে আসব।’ তৃণমূল সূত্রে অবশ্য খবর, ‘কেন্দ্রীয় বঞ্চনা’র কথা সর্বসমক্ষে তুলে ধরতে শুরু থেকেই বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া শরিকদের বৈঠকে তা জানিয়েও দেওয়া হয়েছিল দলের তরফে। তাছাড়া, একমাত্র যে INDIA’র শরিক দলের মুখ্যমন্ত্রী হিসাবে মমতাই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন এমন নয়। সম্ভবত কালকের বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও যোগ দিতে পারেন।  

কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছিলেন, তাদের ৩ মুখ্যমন্ত্রী কর্নাটকের সিদ্দারামাইয়া, তেলঙ্গানার রেবন্ত রেড্ডি এবং হিমাচলের সুখবিন্দর সিংহ সুখু নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। এর পর একে একে বৈঠকে যোগ না দেওয়ার কথা জানিয়ে দেন আপ নেতা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, ডিএমকে-র নেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে বৈঠকে না থাকার কথা জানিয়ে দিয়েছিলেন। ঝাড়খণ্ডের হেমন্ত অবশ্য তখনও প্রকাশ্যে কিছু জানাননি। তবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল, মমতা কী সিদ্ধান্ত নেন, তা নিয়ে। এখন যেহেতু মমতা নীতি আয়োগের বৈঠক বয়কট না করে তাতে যোগদান করছেন, তা দেখেই সম্ভবত হেমন্তও মমতার দেখানো পথেই হাঁটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেখার বিষয় আর কে কে এই বৈঠকে যোগ দেন।

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন