এই মুহূর্তে

স্বামীর শেষকৃত্যে যোগ দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ গ্যাংস্টার সঞ্জীব মাহেশ্বরীর স্ত্রী

নিজস্ব প্রতিনিধি: স্বামীর শেষকৃত্যে যোগ দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন গ্যাংস্টার সঞ্জীব মাহেশ্বরীর স্ত্রী। স্বামীর শেষকৃত্যে যোগ দিলে তাঁকে যাতে গ্রেফতার না করা হয় সেই সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি৷

বুধবার বিকেলে লখনউ আদালত চত্বরের বাইরে দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে যান কুখ্যাত গ্যাংস্টার সঞ্জীব মাহেশ্বরী জীবা। পুলিশের চোখে ধুলো দিতে আইনজীবিদের পোশাক পরেই হামলা চালায় দুষ্কৃতী। নিহত সঞ্জীব মাহেশ্বরী প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির ঘনিষ্ঠ। স্বামীর শেষকৃত্যে যোগ দিতে শীর্ষ আদালতের কাছে একদিনের সুরক্ষা চেয়েছিলেন পায়েল। বিচারপতি অনিরুদ্ধ বোস (Justices Aniruddha Bose) এবং রাজেশ বিন্দালের (Justices Rajesh Bindal) অবকাশকালীন বেঞ্চে তাঁর আইনজীবী বিষয়টি তোলেন। যদিও উত্তরপ্রদেশ সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল গরিমা প্রসাদ (Additional Advocate General Garima Prasad) বলেন, স্বামীর শেষকৃত্যে তাঁকে যোগদানের অনুমতি দেওয়া হলে রাজ্য সরকারের কোনও আপত্তি থাকবে না।

উল্লেখ্য গ্যাংস্টার সঞ্জীব মাহেশ্বরী জীবা বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের খুনের ঘটনাতে অভিযুক্ত ছিলেন। বুধবার লখনউয়ের এসসি/এসটি আদালতে এক মামলায় হাজিরা দিতে এসেছিলেন তিনি। এদিন আগে থেকেই আদালতে আইনজীবীদের পোশাক পরে হাজির ছিল দুষ্কৃতী। আদালত কক্ষে ঢোকার আগেই সঞ্জীবকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ