আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রেনের মধ্যেই প্রসব যন্ত্রণা, গুয়াহাটি স্টেশনে নবজাতকের জন্ম দিলেন মহিলা যাত্রী

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন সিনেমা! হাসপাতালে যাওয়ার সময় নেই। অগত্যা রেলওয়ে স্টেশনেই জন্ম হল সন্তানের। সম্প্রতি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে, রেলওয়ে চিকিৎসক এবং RPF মহিলা কর্মীদের সহায়তায় সন্তান প্রসব করলেন একজন মহিলা যাত্রী। আসলে ট্রেনে ভ্রমণ করছিলেন ওই মহিলা। তখনই ওই মহিলা ভ্রমণকারীর প্রসব যন্ত্রণা ওঠে। তাঁকে এবং তাঁর পরিবারকে ট্রেন থেকে নামানো হয়।

এই বিষয়ে উত্তর-পূর্ব রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, “মহিলা যাত্রীটি কমলাপতি এক্সপ্রেসে চেপে আগরতলা থেকে বারৌনি যাচ্ছিলেন। এরপর ট্রেনের ভিতরেই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। সেই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়ারও কোনও পরিস্থিতি ছিল না। অবিলম্বে আমাদের কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। গর্ভবতী মহিলা এবং তাঁর পরিবারকে গুয়াহাটি স্টেশনে নামানোর পরামর্শ দেওয়া হয়। এরপর এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটি রেলওয়ের স্টেশনে আসার সঙ্গে সঙ্গে রেলওয়ের চিকিৎসক, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) মহিলাকর্মীরা দ্রুত পদক্ষেপ নেন। এবং সকলের প্রচেষ্টায় গুয়াহাটি স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে মহিলাটি সফলভাবে সন্তানের জন্ম দেন।”

তবে মহিলাটি ছেলে না মেয়ের জন্ম দিয়েছেন তা যায়নি। সন্তান প্রসবের পর মহিলাটিকে কাছাকাছি গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি হাসপাতালের নিয়ে যাওয়া হয় আরও চিকিৎসার জন্যে। পুরো ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২০ জানুয়ারী) বিকেলে গুয়াহাটি স্টেশন সংলগ্ন চত্বরে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ