আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেল লাইন পার হতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের চাকায় কাটা পড়লেন বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের ‘বন্দে ভারত এক্সপ্রেস’ কার্যত রেল আধিকারিকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত মাসে তিন তিনবার মোষ-ষাঁড়ের পালের সঙ্গে ধাক্কায় উচ্চ গতি সম্পন্ন ট্রেনটির চলাচলে বিঘ্ন ঘটেছিল। আর মঙ্গলবার রেল লাইন পার হতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের চাকার তলায় ছিন্ন ভিন্ন হয়েছেন ৫৪ বছর বয়সী এক বৃদ্ধা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দ রেল স্টেশনের কাছে।

রেল পুলিশ জানিয়েছে, এদিন বিকেল চারটে ৩৭ মিনিট নাগাদ মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেস যখন গুজরাতের আনন্দ রেল স্টেশনে ঢুকছিল, তখনই অসাবধানবশত রেল লাইন পেরোচ্ছিলেন ৫৪ বছর বয়সী বিট্রিচ আর্চিবাল্ড পিটার। আমদাবাদের বাসিন্দা অ্যাংলো ইন্ডিয়ান বৃদ্ধা আনন্দে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বন্দে ভারত এক্সপ্রেস যেহেতু আনন্দ স্টেশনে থামে না, তাই যথেষ্ট দ্রুত গতিতেই ছুটে চলছিল। আচমকা রেল লাইনে ট্রেন চলে আসায় নিজেকে সরিয়ে নেওয়ার মতো কোনও সুযোগই পাননি পিটার।

গত ৩০ সেপ্টেম্বর গুজরাতের গান্ধিনগর থেকে মুম্বইয়ের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু গত ৪০ দিনে মোট চার বার দুর্ঘটনার কবলে পড়েছে উচ্চ গতি সম্পন্ন ট্রেনটি। গত মাসে তিন-তিনবার মোষ ও ষাঁড়ের সঙ্গে ধাক্কা লেগেছিল প্রধানমন্ত্রীর স্বপ্নের ট্রেনটির। তার পরেই রেল পুলিশের পক্ষ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা পথের দু’পাশে থাকা গ্রামবাসীদের মোষ-ষাঁড় বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সতর্ক করে দিয়ে বলা হয়েছিল, গবাদি পশু বেঁধে না রাখলে শাস্তির মুখোমুখি হতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

বৈষ্ণোদেবীকে দর্শন করে ফেরার পথে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৫ জন

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ