খালের ধারে উদ্ধার মহিলার স্যুটকেস বন্দি দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর! খালের ধার থেকে উদ্ধার এক মহিলার স্যুটকেস বন্দি দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্তের পর খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহিলার লিভ-ইন পার্টনারকে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ২১ নভেম্বর ঝগড়ার পর মহিলাকে খুন করে এবং পরের দিন খালের কাছে মৃতদেহ ফেলে দেয়। সোমবার দেশাই গ্রামের কাছে খালের ব্রিজের নীচে প্রিয়াঙ্কা বিশ্বকর্মার (২২) মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃতের কব্জির কাছে ‘পি ভি এস’ শব্দের ট্যাটু পাওয়া গিয়েছে। পুলিশ সন্দেহ করছে যে খালে ফেলে দেওয়ার জন্য মৃতদেহটি স্যুটকেসে ভরে রাখা হয়েছিল এবং খুনের মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিকে ৫০ বছর বয়সী বিনোদ শ্রীনিবাস বিশ্বকর্মা নামে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ অভিযুক্ত ব্যক্তি ২১ নভেম্বর ঝগড়ার পর ওই মহিলাকে খুন করে। সে একদিনের জন্য মহিলার মৃতদেহ তাদের বাড়িতে রেখেছিল। তবে যখন দেহ চতে শুরু করে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, তখন সে তার মৃতদেহ একটি স্যুটকেসে ভরে খালে নিয়ে যায় এবং ব্রিজ থেকে ফেলে দেয়।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলেছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বিনোদকে শনাক্ত করছে এবং তাকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে এবং ২২ নভেম্বর তা ফেলে দেওয়ার আগে পর্যন্ত ঘরে রাখার কথা জানিয়েছে। পুলিশ জানিয়েছে তারা গত পাঁচ বছর ধরে একসাথে বসবাস করছিল। ২১ নভেম্বর রাতে তারা একে অপরের সঙ্গে ঝগড়া করার পর অভিযুক্ত তাকে শ্বাসরোধ খুন করে। পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে এবং খুন এবং অপরাধের প্রমাণ গায়েব করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের