লোকসভায় পাশ ‘ঐতিহাসিক’ মহিলা সংরক্ষণ বিল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ ২৭ বছর পর কাটল গেড়ো। বুধবার সন্ধ্যায় লোকসভায় পাশ হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। দীর্ঘ সাত ঘন্টা ধরে আলোচনা শেষে বিলের উপরে ভোটাভুটি হয়। বিলের পক্ষে ভোট পড়ে ৪৫৪টি। বিপক্ষে ভোট পড়েছে দুটি। বিজেপি’র পাশাপাশি বিলের পক্ষে ভোট দিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলিও। যেহেতু মহিলা সংরক্ষণ বিল সংবিধান সংশোধন সংক্রান্ত বিলের পর্যায়ে পড়ে তাই বিল পাশ হওয়ার জন্য লোকসভার দুই তৃতীয়াংশ সাংসদ অর্সথা‍ৎ ৩৬২ জন সাংসদের সমর্থন প্রয়োজন ছিল। তার চেয়ে বেশি সংখ্যক সাংসদ সমর্থন জানিয়েছেন। তবে সর্বসম্মতিক্রমে বিল পাশ করানোর জন্য বিজেপির উদ্যোগ ধাক্কা খেয়েছে।

গতকাল মঙ্গলবারই মহিলা সংরক্ষণ বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। এদিন সকাল এগারোটা থেকে বিলের উপরে শুরু হয় আলোচনা। বিরোধীদের পক্ষে সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, কানিমোঝি, সুপ্রিয়া সুলে, মহুয়া মৈত্ররা আলোচনায় অংশ নেন। বিজেপির পক্ষে উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ‘গুন্ডামিতে’ অভিযুক্ত নিশিকান্ত দুবে। কংগ্রেস এবং বিজেপি নেতারা বিল নিয়ে নিজেদের কৃতিত্ব দাবি করতে থাকেন।

রাহুল গান্ধি মহিলা সংরক্ষণ বিলে ওবিসিদের জন্য আলাদা করে সংরক্ষণের দাবি জানান। সেই সঙ্গে কেন লোকসভার পরবর্তী আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেআ যাবে না তা নিয়ে প্রশ্ন তোলেন। কীভাবে পিছড়ে বর্গের মানুষ পিছিয়ে রয়েছেন সেই পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘কেন্দ্রে বর্তমানে ৯০ জন সচিব দায়িত্ব সামলাচ্ছেন। তাদের মধ্যে তিন জন মাত্র ওবিসিভুক্ত।’ জবাবে বিজেপির কত সাংসদ, মন্ত্রী ও বিধায়ক ওবিসিভুক্ত সেই পরিসংখ্যান হাজির করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের