Loading live market data...
Loading active stocks...
Connecting...

দোকান থেকে ১০ হাজার টাকার অন্তর্বাস চুরি প্রমিলা বাহিনীর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: দোকান থেকে এতদিন সোনা, রুপো এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার খবর শুনেছেন বা সাক্ষী থেকেছেন। কিন্তু কখনও কি শুনেছেন শো-রুম থেকে অন্তর্বাস চুরি হওয়ার কথা। শুনতে অবাক লাগছে নিশ্চই যে কীভাবে অন্তর্বাস  কেউ কীভাবে চুরি করতে পারে। বাস্তবে ঠিক এটাই হয়েছে। তাও আবার এ সাধারণ চুরি নয় এক দল মহিলার বিরুদ্ধে একটি দোকান থেকে ১০,০০০ টাকার অন্তর্বাস চুরি  করার অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা  জুড়ে  ছড়িয়েছে চাঞ্চল্য।  

 চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারাণসীর চেতগঞ্জ থানা এলাকার লাহুরাবীর এলাকায়।। চুরির এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দোকানদার থানায় অভিযোগ দায়ের করেছেন। চমকের এখনও বাকি রয়েছে।  আশ্চর্যজনকভাবে, বারাণসী মহিলা বাণিজ্য বোর্ডের সভাপতিকে এই চুরির  সঙ্গে জড়িত করা হয়েছে। যিনি   পৌর কর্পোরেশনের প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন। জনপ্রিয় ব্যক্তিদের  সঙ্গে তাঁর   ছবি ভাইরাল হয়েছে।     সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনজন মহিলা একটি অন্তর্বাসের দোকানে প্রবেশ করছেন। একজন মহিলা বিক্রয়কর্মীর সঙ্গে কথোপকথন শুরু করেন এবং কিছু অন্তর্বাস তাঁর ব্যাগে ঢোকান এবং তারপর কোনও কেনাকাটা না করেই চলে যান। বারাণসী মহিলা বাণিজ্য বোর্ডের সভাপতি সুনীতা সোনি এই চুরির  সঙ্গে  জড়িত বলে অভিযোগ উঠেছে। তাঁর   সঙ্গে  আরও দুই মহিলা ছিলেন। তবে, সুনীতা অভিযোগ অস্বীকার করেছেন এবং পুলিশ তদন্তে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।  

বারাণসীর লাহুরাবীরের চুরির ঘটনাটি নতুন মোড় নিয়েছে কারণ ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে মহিলা ট্রেড বোর্ডের সভাপতি এবং পৌর কর্পোরেশনের প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুনীতা সোনির বিরুদ্ধে। তাঁর মেয়ে এবং ননদের সঙ্গে  পরিকল্পনা করে অন্তর্বাস চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দোকানদার সুদীপ সিং-এর দায়ের করা এফআইআর অনুযায়ী জানা গিয়েছে, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনজন মহিলা দোকানে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে, যখন সেলসগার্ল জিনিসপত্র সংগ্রহ করতে ভেতরে যান, তখন মহিলারা প্রায় ১০,০০০ টাকার অন্তর্বাস ভর্তি একটি ব্যাগে ভরে ফেলেন। স্টক  মেলানোর সময় চুরির ঘটনাটি জানতে পেরে দোকানদার চেতগঞ্জ থানায় ৩৭৯ ধারায় মামলা দায়ের করেন। খবর প্রকাশ্যে আসতেই  ঘটনাটিকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন সকলে। 

আরও পড়ুন: লজ্জা! নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে পারলেন না কোনও প্রার্থীই, বাদ গেলেন সকলেই

সমাজকর্মী চাঁদনী শ্রীবাস্তব এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে দাবি করে তিনি বলেছেন,  সুনীতা সোনি এর আগে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার সংযোগের কারণে মামলা থেকে রক্ষা পেয়েছিলেন, কিন্তু এবার প্রমাণ স্পষ্ট। তিনি দাবি করেছেন যে একজন মহিলা যিনি বিশিষ্ট ব্যক্তিত্ব এবং উচ্চ পদে আসীন ব্যক্তিদের সাথে ছবি তুলেছিলেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।  অন্যদিকে, সুনীতা সোনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, তিনি জৌনপুরের মহিলা আত্মীয়দের সাথে দোকানে গিয়েছিলেন, কিন্তু মহিলারা কী খুঁজছেন তা তিনি জানেন না। তিনি দাবি করেন যে ঘটনাটি জানার  সঙ্গে সঙ্গে তিনি দোকানদারের সঙ্গে যোগাযোগ করে  জিনিসপত্রের দাম দেওয়ার চেষ্টা করেছিলেন। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে এবং প্রভাবশালীদের নাম উঠে আসার কারণে, এই বিষয়টি শহরে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত