বিশ্বের সর্বোচ্চ বুথ হিমাচলে, ভোটার মাত্র ৫২ জন

১৫৭ টি বথু মহিলা পরিচালিত

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: চলছে হিমাচল বিধানসভার ভোট। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য সিং-সহ মোট ৪১২জন প্রার্থী বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি নিশ্চিত, তারা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে। অন্যদিকে, বিরোধীদল কংগ্রেস ক্ষমতা ফিরে পেতে বদ্ধপরিকর।

এই হিমাচলেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ বুথ। সমুদ্রপৃষ্ট থেকে উচ্চতা ১৫ হাজারের বেশি। ভোটার মাত্র ৫২জন। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি এখানেও চলছে ভোটগ্রহণ কেন্দ্র। এই ভোটগ্রহণ কেন্দ্র মডেল পোলিং স্টেশনের মর্যাদা পেয়েছে। প্রবীণ ভোটারদের জন্য নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ১৭.৯৮ শতাংশ। রাজ্যের ৫৫ লক্ষ ভোটার তাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন। রাজ্যের ১৫৭টি বুথ মহিলা পরিচালিত। এদিন সকাল সকাল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমাল, আনন্দ শর্মা তাদের নাগরিকর অধিকার প্রয়োগ করেন।

হিমাচল প্রদেশের ভোট শুরুর দিনকয়েক আগে রাহুল গান্ধি একটি টুইট করেছিলেন। সেই টুইটে রাজ্যবাসী এবং দলীয় সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা মানুষ চায় চাকরি। চায় রাজ্য থেকে দূর হোক বেকারত্ব। এর একমাত্র সমাধান বিজেপিকে ক্ষমতাচ্যূত করা। তিনি রাজ্যবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আর্জি জানান। কংগ্রেস যেমন এই রাজ্যের ভোটের ফলাফলের দিকে তাকিয়ে, তাকিয়ে বিজেপিও। তবে ভোট শেষ হলেও বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা যাবে না । 

আরও পড়ুন মেঘভাঙা বৃষ্টিতে তছনছ হিমাচল, হত এক

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ