যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যৌন নিগ্রহ মামলায় বড়সড় স্বস্তি পেলেন বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। বৃহস্পতিবার তার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন দিল্লির অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিত সিং যশপাল। শুধু ব্রিজভূষণ শরণ সিং-ই নন, তার স্যাঙাত তথা জাতীয় কুস্তি ফেডারেশনের বহিষ্কৃত সহকারী সচিব বিনোদ তোমরের জামিনও মঞ্জুর করা হয়েছে। আর স্থায়ী জামিন পাওয়ার পরেই বুক ফুলিয়ে, একগাল হাসি মুখে আদালত চত্বর ছেড়েছেন বাহুবলী বিজেপি সাংসদ।

জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংযের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে দিল্লিতে আন্দোলনে নেমেছিলেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকের মতো পদকজয়ী কুস্তিগিররা। গোটা দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল কুস্তিগিরদের আন্দোলন। চাপে পড়ে গত ১৫ জুন অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক হরজিত সিং যশপালের এজলাসে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। গত মঙ্গলবার সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আর্জি জানান জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ৪৮ ঘন্টার জন্য ব্রিজভূষণকে অন্তর্বর্তী জামিন দেন বিচারক।

এদিন ফের মামলার শুনানিতে নিয়মিত জামিনের আবেদন জানান বাহুবলী বিজেপি সাংসদের আইনজীবী। আর ‍সঙ্গে সঙ্গে্ই জামিন আর্জি মঞ্জুর করেন বিচারক হরজিত সিং যশপাল। এদিনও ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। সেই সঙ্গে যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি সাংসদকে আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে না যাওয়ার শর্ত দেওয়া হয়েছে।

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫