ভাসছে রাজধানী দিল্লি, যমুনার জল পৌঁছল সুপ্রিম কোর্টের আঙিনায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যমুনার জলে ভাসছে রাজধানী দিল্লি। শুক্রবার সকালে জলের নিচে চলে গিয়েছে রাজঘাট। এমনকি দেশের শীর্ষ আদালত চত্বরেও ঢুকে পড়েছে জল। ফলে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। গোটা রাজধানীকেই যেন মনে হচ্ছে কোনও বিচ্ছিন্ন দ্বীপ। স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। কাজকর্ম কার্যত শিঁকেয় উঠেছে। কবে জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে সে বিষয়ে প্রশাসনের তরফে কোনও আশ্বাস দেওয়া হয়নি।

বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার জলস্তর না বাড়লে এদিন সকালে ফের জলস্তর বৃদ্ধি পেয়েছে। সকাল ছয়টায় যমুনায় জলের স্তর ছিল ২০৮. ৬৬ মিটার। আর সেই জলে নতুন করে প্লাবিত হয়েছে আরও একাধিক এলাকা। অধিকাংশ রাস্তাঘাটই জলের নিচে। কোথাও এক হাঁটু জল তো, কোথাও এক কোমর। ইতিমধ্যেই আগামী রবিবার পর্যন্ত স্কুল-কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয়, এমন সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে গিয়ে চরম বিপাকে পড়ছেন আমজনতা।

জলস্তর যেমন বাড়ছে, তেমনই দেখা দিয়েছে পানীয জলের সঙ্কট। দুর্ঘটনা রুখতে কোথাও কোথাও বিদ্যু‍ৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে এক নারকীয় পরিস্থিতির মুখোমুখি দিল্লির বাসিন্দারা। কেন্দ্রীয় জলশক্তি কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, দুপুর একটার মধ্যে যমুনার জলস্তর সামান্য হ্রাস পেয়েছে ২০৮.৩০ মিটার হতে পারে। জলবন্দি মানুষকে উদ্ধার করতে এবং তাদের কাছে পানীয় জল ও খাবার পৌঁছে দিতে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের