‘মণিপুরে ভারত মাতাকে খুন করা হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুরে জাতি হিংসার আড়ালে আসলে ভারত মাতাকেই হত্যা করা হয়েছে। বুধবার অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে গিয়ে মোদি সরকারকে এই ভাষাতেই নিশানা করলেন রাহুল গান্ধি। আর প্রাক্তন কংগ্রেস সভাপতির ওই কথা শুনেই মারমুখী মেজাজে তেড়েফূড়ে আসরে নামেন কিরেণ রিজেজু-সহ ট্রেজারি বেঞ্চের সদস্যরা। নিমিষেই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় অধ্যক্ষ ওম বিড়লাকে। শাসক শিবিরের সাংসদদের আচরণে একাধিকবার উষ্মাপ্রকাশ করতেও দেখা যায় তাঁকে।

এদিন অনাস্থা প্রস্তাব নিয়ে দ্বিতীয় দিনের বিতর্কের সূচনা করে রাহুল গান্ধি বলেন, ‘ভারত এক কণ্ঠস্বর। হৃদয়ের কণ্ঠ। আর মণিপুরে সেই কণ্ঠকেই হত্যা করা হয়েছে।’ শাসক বেঞ্চে বসা বিজেপি সাংসদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছেন। আপনারা দেশভক্ত নন, দেশদ্রোহী। ভারত মাতাকে আপনারা রক্ষা করতে পারেননি। উল্টে খুন করেছেন।’

দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য জ্বললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদধূলি পড়েনি মণিপুরে। আর হিংসা জর্জরিত মণিপুরে প্রধানমন্ত্রীর না যাওয়া নিয়ে খোঁচা দিতে গিয়ে রাহুল বলেন, ‘তিন মাসের বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। নিরীহ মানুষ খুন হয়েছে। অনেক মা’কে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী একবারও সেখানে যাওয়ার জন্য সময় করে উঠতে পারেননি। তার কারণ, তিনি মণিপুরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন না। বিজেপি মণিপুরকে ভাগ করতে চায়।’ মণিপুরে জাতি হিংসার শুরুতে সেনা নামালে পরিস্থিতির এত অবনতি হত না বলেও দাবি করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার