মায়ের স্বপ্নাদেশে শুরু পুজো! দেবীর আট হাত ঢেকে রাখা হয় এই বনেদি বাড়ির পুজোয়

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ হল চতুর্থী। উমার আগমনে উৎসবে মেতে উঠেছে ভক্তরা। তবে দুর্গা পুজোর সময় যদি কথা ওঠে বনেদি বাড়ির পুজোর। তবে  প্রাচীন ইতিহাসে কান পাতলা শোনা যায় নানান ঐতিহাসিক ঘটনা। জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু বনেদি বাড়ি, জমিদার বাড়ি।এক একটা বনেদি বাড়ির দুর্গা পুজোর পিছনে রয়েছে নানান ইতিহাস।এর মধ্যে অন্যতম একটি জমিদার বাড়ি হল জয়নগরের মিত্রবাড়ি। অতীতের সাড়ম্বরে আজও পালন হয়ে আসছে জয়নগরের মিত্র জমিদার বাড়ির পুজো। কালের নিয়মে জৌলুস সামান্য কমলেও বিলুপ্ত হয়ে যায় নি একেবারে।আজ থেকে ৩৫০ বছরেও বেশি সময় ধরে প্রথা মেনেই চলে আসছে মিত্র বাড়ির দুর্গাপুজো। এই বাড়িতে মেয়ে রুপে দেবী পুজিত হন।

ইতিহাস : শোনা যায়, এই বাড়ির একজন সদস্য একদিন রাত্রে হঠাৎই দেবী মায়ের স্বপ্নাদেশ পান। স্বপ্নে দেবী তাঁর কাছে স্বপ্নে গহনা চান। সেই অনুযায়ী গহনা বানিয়ে দেন ঐ সদস্য। হাতের একজোড়া সোনার বালা তৈরি করে দেন। সোনার বালা পেয়ে দেবী ভীষণ খুশি হন। এইকথা জানান স্বপ্নাদেশে। দেবী খুশি হয়ে আবার স্বপ্নে বলেন তিনি এই দুই হাতের বালা পেয়ে সন্তুষ্ট। সেই থেকে পালিত হয়ে আসছে মিত্র বাড়ির দু্র্গা পুজো।

মিত্র বাড়ির পুজোয় আর একটি আকর্ষণীয় জিনিস হল, দেবী প্রতিমার ১০টি হাত তৈরী করা হলেও আটটি হাত চুল দিয়ে ঢেকে রাখা হয় এবং যে দুটি হাতে বালা পড়ানো হয় সেই দুটি হাত ঢাকা হয় না। এই মিত্র বাড়িতে অন্নভোগ হয় না। দেবীকে নিবেদন করা হয়, মিষ্টান্ন ভোগ। অন্নভোগের পরিবর্তে পরিবর্তে লুচি বা শুধুমাত্র ফল, মিষ্টির ভোগ নিবেদন করা হয়।

আরও পড়ুন : মহাদেবের কোলে পার্বতী ! বৈষ্ণব ঘরেও দেবী পুজিত হন চামুণ্ডারূপে

এখানে মায়ের বাহন সিংহের আকৃতি পৌরাণিক ঘোটকের মতো। সরস্বতী লক্ষ্মী দেবীর কোনও বাহন থাকে না। পঞ্চমীতে দেবীর বোধন হয়। এই বাড়ির পুজোর বিশেষ আকর্ষণ হল অষ্টমীতে করা হয় কুমারী পুজো, নবমীতে সধবা পুজো এবং দশমীতে অনুষ্ঠিত হয় অপরাজিতা পুজো। এছাড়াও ঠাকুরদালানে নবপত্রিকা স্নান করানো হয়। নবপত্রিকা স্নানের সময় বাড়ির মহিলারা দেবীকে কাপড় দিয়ে আবৃত করে রাখেন।

উল্লেখ্য, ১৯৪০ খ্রিস্টাব্দে মহারাজা আদিসুর কনৌজ থেকে পাঁচজন ব্রাহ্মণ ও পাঁচজন কায়স্থকে নিয়ে আসেন। সেই পাঁচ জনের মধ্যে একজন ছিলেন এই বংশের আদিপুরুষ, যাঁর নাম কালিদাস মিত্র। তাঁরই সপ্তদশ প্রজন্ম নরসিংহ মিত্র করগোবিন্দপুর থেকে এসে জঙ্গল কেটে ভবানীপুরে বসতি স্থাপন করেন। ১৮৯২ সালে এই পরিবারের এক সদস্য সুভাষচন্দ্র মিত্র ১৩ নম্বর পদ্মপুকুর রোডে একটি বাড়ি নির্মাণ করেন। তারপর তিনি এই দুর্গাপুজোর প্রথম প্রচলন করেন। প্রতিবছর বহু মানুষ ভিড় করেন জমিদার বাড়ির এই পুজো দেখতে।

আরও পড়ুন : পুজোর আগেই জেনে নিন দশমীর দিন কেন প্রতিমা বিসর্জন দেওয়া হয় ?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের