মহিষাসুরমর্দিনী রূপে নয়, সেন বাড়িতে মা আসেন অভয়া দুর্গা হিসাবে

সেন বাড়িতে অভয়া দুর্গা পুজো পান সন্তানসহ। অস্ত্র ত্যাগ করে তিনি শান্ত দ্বিভুজা মূর্তিতে মর্তবাসীকে অভয় প্রদান করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা(Kolkata) হল বাংলা ও বাঙালির কৃষ্টির তথা সভ্যতার প্রাণকেন্দ্র। স্বাভাবিক ভাবেই সেই কলকাতার বুকেই সব থেকে বেশি বনেদি বাড়ির দুর্গাপুজো দেখা যায়। মধ্য কলকাতার বৈঠকখানা রোডের(Baithakkhana Road) নীলমণি সেন বাড়ির দুর্গাপুজো(Nilmani Sen Family Durga Puja) সেই সব বনেদি বাড়ির অন্যতম হয়েও তা অন্যন্য হয়ে রয়েছে এক বড় বৈশিষ্টের জন্য। আমরা সাধারণত যে দশভুজা মহিষাসুরমর্দিনী রূপে দেবী দুর্গার আবাহন করি, তার থেকে একেবারে ভিন্ন রূপের দেবীপ্রতিমা দেখা যায় শহর কলকাতা ও বাংলার নানা প্রান্তে। সেই সব দুর্গাপ্রতিমাকে সাধারণত ‘অভয়া দুর্গা’(Abhaya Durga) বলা হয়। অস্ত্র ত্যাগ করে তিনি শান্ত দ্বিভুজা মূর্তিতে মর্তবাসীকে অভয় প্রদান করছেন। সেন বাড়িতেও সেই অভয়া দুর্গাই পুজো পান সন্তানসহ।

সূর্য সেন স্ট্রিট দিয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় ডান দিকে বৈঠকখানা রোডে কাগজ আর প্রিন্টিং-এর দোকানগুলির মধ্যে নজর এড়াবে না গত শতকের একেবারে প্রথম দিকে তৈরি হওয়া একটি সাদা রঙের বাড়ি। বাইরের বারান্দার নীচে ব্র্যাকেট আর উপরে নকশাদার গ্রিল— দুই-ই ঢালাই লোহার তৈরি। এই বাড়িতেই পুজো হয়ে এসেছে অভয়া দুর্গার। যশোরের বাসিন্দা সুবর্ণ বণিক নীলমণি সেন কলকাতায় এসে প্রথম জাকারিয়া স্ট্রিট অঞ্চলে বসতি স্থাপন করেন। সেখানেই শুরু হয় দুর্গোৎসব। তিন খিলান বিশিষ্ট ঠাকুরদালান-সহ বৈঠকখানা রোডের এই বাড়ি তৈরি করেন নীলমণির পৌত্র কানাইলাল সেন। এক সময় ঠাকুরদালানের গায়ে সুন্দর কারুকাজ ছিল, যার একটা আভাস এখনও পাওয়া যায়। ১৯১৩ সাল থেকে পারিবারিক ঐতিহ্য মেনে এখানে দুর্গা ‘অভয়া’ রূপে পূজিতা হয়ে আসছেন।

সেন বাড়ির অভয়া দুর্গার মূর্তিতে অসুর থাকে না, তাই রক্তও দেখা যায় না। দ্বিভুজা দেবীর এক হাতে অভয় মুদ্রা, অন্য হাতে বরদা মুদ্রা। পায়ের কাছে বসে আছে সিংহ, ঠিক যেন পোষা বেড়াল। দেবীর সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নিজেদের প্রথাগত স্থানে প্রতিষ্ঠিত। ষষ্ঠীর দিন বোধন হয়ে পুজো শুরু হয়। পুজোর ক’দিন প্রতিমা দর্শনের জন্য বাইরের দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হয় বাড়িতে। সন্ধিপুজোয়(Sandhi Puja) এখনও এই বাড়ির সদস্যরা বুক চিরে মাকে রক্ত দেন। এই বাড়িতে কাঠামো পুজো হয় উল্টোরথের দিন। ষষ্ঠাদিকল্পে পুজো, অর্থাৎ ষষ্ঠীর দিন বোধন হয়। চাল, ডাল, বিভিন্ন ফল মিষ্টান্ন দেওয়া হয় নৈবেদ্য হিসেবে।

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

ফের ঝোড়ো ব্যাটিং বৈভবের, গুজরাতকে ২১৫ রানের লক্ষ্য দিল রাজস্থান

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

দেশে চালু হচ্ছে প্লাস্টিক নোট! শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী

পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গণপিটুনিতে প্রাণ হারাল প্রৌঢ়