একসঙ্গে ৪,০০০ জনকে বরখাস্ত করলেন টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, কেন এমন সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি শিল্পে ফের চাঞ্চল্যকর খবর। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির সংস্থা ব্লক ইনকর্পোরেটেড এক ধাক্কায় প্রায় ৪,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। এই সংখ্যা সংস্থার মোট কর্মীবাহিনীর প্রায় ৪০ শতাংশ। সবচেয়ে আলোচিত বিষয়, এই ছাঁটাইয়ের পিছনে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-কে কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি, যা আগে বড় সংস্থাগুলির ক্ষেত্রে খুব একটা দেখা যায়নি। 

ফিনটেক সংস্থা ব্লক মূলত ক্যাশ অ্যাপ ও স্কয়ারের মতো জনপ্রিয় পরিষেবা পরিচালনা করে। সংস্থার দাবি, তারা কোনও আর্থিক সংকটে নেই। বরং ব্যবসা ভালোই চলছে। কিন্তু এআই প্রযুক্তির ব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে কম কর্মী দিয়েই আরও বেশি কাজ করা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: নিজের জেলাতেই মিলবে ১৯ হাজার টাকার চাকরি! কীভাবে আবেদন করবেন দেখে নিন

জ্যাক ডরসি নিজেই জানিয়েছেন, প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলানো এখন বাধ্যতামূলক। তাঁর মতে, অনেক সংস্থা এখনও এআই গ্রহণে দেরি করছে। ভবিষ্যতের জন্য আরও স্পষ্ট ও কার্যকর কৌশল গড়ে তুলতেই ব্লক এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার পর শেয়ার বাজারে ব্লকের শেয়ারের দামে বড় উত্থান দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থার শেয়ার মূল্য প্রায় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিনিয়োগকারীদের ধারণা, এআই ব্যবহারে খরচ কমবে এবং লাভের পরিমাণ বাড়বে।

তবে কর্মীদের দিক থেকে দেখলে বিষয়টি গভীর উদ্বেগের। এত বিপুল সংখ্যক চাকরি চলে যাওয়া প্রযুক্তি খাতে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। যদিও ডরসি জানিয়েছেন, চাকরি হারানো কর্মীরা দেশের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ ও অস্থায়ী সহায়তা পাবেন। এই ঘটনার পর একটি বড় প্রশ্ন সামনে এসেছে -এআই কি মানুষের চাকরি কেড়ে নিচ্ছে? বিশেষজ্ঞদের মতে, এআই পুরোপুরি চাকরি শেষ করে দিচ্ছে না, বরং কাজের ধরন বদলে দিচ্ছে। ব্লকের এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে আরও সংস্থা এআই (AI)-কেন্দ্রিক এই পথেই হাঁটতে পারে। প্রযুক্তি জগতে এই পরিবর্তনের প্রভাব যে সুদূরপ্রসারী হবে, তা বলাই বাহুল্য।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে