Loading live market data...
Loading active stocks...
Connecting...

“আজ বুঝতে পারছি, কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল’, আদিপুরুষ নির্মাতাদের ব্যঙ্গ শেওয়াগের

শেবগ প্রভাসের ২০১৫ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র 'বাহুবলী: দ্য বিগিনিং'-এর তুলনা টানলেন। মুভিতে, প্রধান চরিত্র বাহুবলী তাঁর নিজের কাকা কাটাপ্পা দ্বারা নিহত হয়েছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৬ জুন মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে চলছে তুলকালাম। গতবছর ছবির টিজার মুক্তির পর থেকেই উঠেছিল বিতর্ক। এরপর তড়িঘড়ি ছবির VFX বদলে দিয়ে ৬ মাস বাদে মুক্তি দিয়ে দেওয়া হয়, আদিপুরুষ। কিন্ত এবার বিতর্ক পৌঁছল চরমে। ছবির সংলাপ, VFX, তারকা দের অনৈতিক পোশাক নিয়ে চলছে তীব্র সমালোচনা। ক্ষিপ্ত রাজনৈতিক মহল। এমনকি ছবি ব্যান করে দেওয়া হয়েছিল নেপালে। কিন্তু দিন কয়েক আগেই সেন্সর বোর্ডের ছুঁতো দিয়ে নিষিদ্ধতা তুলে নেওয়া হয়। সংলাপ বদলালেও বিতর্ক থামার নাম নেই। হনুমানজি-র মুখের সংলাপ, রামের ভূমিকায় প্রভাসের অভিনয়, রাবণকে ভুল চিত্রায়ন, সীতার ভূমিকায় কৃতি শ্যাননের পরণে অশ্লীল পোশাক সবটাই তীব্র সমালোচনার গন্ডিতে ফেলেছে আদিপুরুষ কে। ইতিমধ্যেই ছবির প্রদর্শন বন্ধ হওয়ার দাবিতে হিন্দু শিবসেনা অমিত শাহকে চিঠি লিখেছে, এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে পুরনো দিনের রামায়ণের কলাকুশলীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন।

এবার আদিপুরুষ নিয়ে মুখ খুললেন স্বনামধন্য ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেবক। তিনি টুইটারে গিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করলেন। টুইটারে গিয়ে সেবগ লিখলেন, “আদিপুরুষকে দেখার পরে, আমি বুঝতে পেরেছি যে, কেন বাহুবলী কে মেরেছিল কাটাপ্পা।” শেবগ প্রভাসের ২০১৫ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর তুলনা টানলেন। মুভিতে, প্রধান চরিত্র বাহুবলী তাঁর নিজের কাকা কাটাপ্পা দ্বারা নিহত হয়েছিলেন এবং মুভিটি একটি ক্লিফহ্যাংগারে শেষ হয়েছিল।কেন কাটাপ্পা তাঁর নিজের ভাগ্নেকে হত্যা করেছিল তা দেখানো হয় বাহুবলী ২ তে।

আদিপুরুষের বিরুদ্ধে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ছবির প্রযোজক, পরিচালক এবং লেখকের বিরুদ্ধে এফআইআর নিবন্ধনের দাবিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুম্বাই পুলিশকে একটি চিঠি লিখেছেন। যেখানে লেখা ছিল, “এই চিঠিটি আদিপুরুষ চলচ্চিত্রের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্যে করা। ১৬ ই জুন ২০২৩-এ ভারত জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিপুরুষ, হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত করেছে ছবি। ভগবান রাম এবং সমগ্র রামায়ণের নাম ভাঙিয়ে প্রযোজকরা মাল্টিপ্লেক্স টিকিট বিক্রি করছেন। রামায়ণ, সম্পর্কে একটি ভুল বার্তা দিচ্ছে।”

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ