চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জল্পনার অবসান! আজই অনুপমের প্রাক্তনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন পরমব্রত

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুম শুরু হতে না হতেই টলিউডে সানাইয়ের লাইন পড়ে গিয়েছে একেবারে। নভেম্বরেই গাঁটছড়া বেঁধেছেন টলিপাড়ার একাধিক তারকা। এমনকী এখনও লাইনে রয়েছেন, শ্রীপর্ণা রায় থেকে সন্দীপ্তা সেন-সহ অনেকেই। তবে এই তালিকায় অনেকদিন ধরেই নাম উঠে রয়েছে টলিউডের পাওয়ারফুল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু এই বিষয়ে অভিনেতা কিছুই জানাননি। বিদেশী প্রেমিকার সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল পরমব্রত। তাঁদের প্রেম কারুর কাছেই অজানা ছিল না। এছাড়াও টলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গেও অভিনেতার নাম বহুবার জড়িয়েছে। তবে এবার তিনি বিয়ে করতে চলেছেন, তাও আবার আজই ২৭ নভেম্বর। কী অবাক হলেন তো? পাত্রী অবশ্যই মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। তাঁরা যে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন, তা বহু দিন ধরেই খবরে ভাসছিল। এমনকী বাতাসে এও ভাসছিল, তাঁরা নাকি চুপিচুপি বিয়ে করে ফেলেছেন অনেক আগেই! তবে সে সব মিথ্যা হলেও ২৭ নভেম্বর সত্যি সত্যি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী বিয়ে করতে চলেছেন। শোনা যাচ্ছে, খুবই চুপচাপ বিয়ে করতে চলেছেন পরমব্রত।

তাই বিয়েতে তেমন কেউ আমন্ত্রিত নেই। যদিও সেলিব্রিটিদের বিয়েতে তেমন কেউ আমন্ত্রিত থাকেন না, বিষয়টা ন্যাচারাল। টলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন পরমব্রত। শুধু টলিউড নয়, হিন্দিতেও প্রচুর কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক-প্রযোজকও বটে। অন্য দিকে, পিয়া এক জন মানসিক স্বাস্থ্যকর্মী। কেরিয়ারের শুরু থেকেই কোনও সম্পর্ক নিয়ে খুব বেশি লুকোছাপা করেননি অভিনেতা। তাঁর শেষ প্রেমিকা ছিলেন বিদেশিনি ইকা। বিয়ে হওয়ারও কথা ছিল তাঁদের। কিন্তু শেষমেষ টিকল না তাঁদের সম্পর্ক। কিন্তু পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু থেকেই তিনি ছিলেন খুবই সাবধানী। কারণটা অবশ্য পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী বলেই। তাঁদের বিয়ে ভেঙে যায় ২০২১ সালে। বিয়ে ভাঙার পর দু’জনেই যৌথভাবে সমাজমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। কিন্তু সে সময়ই খবর রটেছিল, পরমব্রতের সঙ্গে প্রেমের কারণেই তাঁদের বিচ্ছেদ হয়। কিন্তু সে সময় এ কথা নাকচ করে দিয়েছিলেন পরমব্রত।

তিনি বার বার বলেছিলেন, তাঁরা শুধুই খুব ভাল বন্ধু। অবশেষে সেই সম্পর্কেই পড়তে চলেছে বিয়ের তকমা। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি পরমব্রত বা পিযা কেউই। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতেই চেয়েছিলেন তাঁরা। কিন্তু তা কী আর আড়ালে থাকে? পরমব্রত যে পিয়ার বাড়িতে যাতায়াত বাড়িয়েছেন, সে কথা আগেই জানা গিয়েছিল। মাঝে পরমব্রত ছবির শুটিংয়ের জন্য লন্ডনে ছিলেন দীর্ঘ দিন। সে সময় পিয়াও গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। কিছু দিন আগেই পিয়া এবং তাঁর মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁ খেতে গিয়েছিলেন। তখন থেকেই কানাঘুষো চলছে যে, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া। অবশেষে জল্পনার অবসান আজই তাদের বিয়ে। দুই বাড়ির ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সান্নিধ্যে সোমবার সন্ধ্যায় বিয়ে করতে চলেছেন দু’জনে। তাই সীমিত সংখ্যক নিমন্ত্রিত তালিকায় নেই টলিউডের বিশেষ কারুর নাম।

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ