দিল্লিতে করমুক্ত ‘৮৩’ ছবি, ঘোষণা ‘আপ’ সরকারের

অপেক্ষার অবসান, মুক্তির ১ দিন আগেই এল সুখবর। এবার এই ছবিকে করমুক্ত ঘোষণা করল দিল্লিতে আপ সরকার। উচ্ছ্বসিত গোটা টিম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র একটা দিন তারপরেই মুক্তি পেতে চলেছে কবীর খানের ছবি ‘৮৩’। ১৯৮৩-র বিশ্বকাপের সেই জয়গাথা দেখার জন্য অপেক্ষায় অধীর হয়ে আছেন দর্শক। মুক্তির কথা অনেক আগে থাকলেও তা করোনার জেরে পিছিয়ে যায়। সব অপেক্ষার অবসান ঘটিয়ে এই ছবি মুক্তির ১ দিন আগেই এল সুখবর। এবার এই ছবিকে করমুক্ত ঘোষণা করল দিল্লিতে আপ সরকার।  ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই ঘোষণা করেছেন।  এমন এক পদক্ষেপ গ্রহণের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন পরিচালক কবীর খান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন স্বয়ং কেজরিওয়াল। ক্যাপশনে লিখেছেন ‘আপনাদের এই পদক্ষেপ প্রশংসনীয়, ভারতের এমন জয়গাথা এই ছবির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশা রাখি’। 

‘সিম্বা’ ছবির শুটিং শেষে ‘৮৩’-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আগের ছবির জন্য রণবীরের চেহারা ছিল পেশিবহুল। যা তাঁর পরবর্তী ছবির জন্য কমাতে হত। আর সেই আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন রণবীর। স্বয়ং কপিল দেবের কাছে  ট্রেনিং নিয়েছিলেন তিনি। শুধু তাই নয় ওই সময়ে কপিল দেবের চেহারা কেমন ছিল তার সঙ্গে মানানসই ভঙ্গিতে তার মতই বোলিং ও ব্যাটিংয়ের পাঠ নেওয়াটাও ছিল রণবীরের কাছে বেশ চ্যালেঞ্জিং। আর এসব কিছু করে দেখিয়েছেন রণবীর সিং। হুবহু যেন মুখস্ত করেছেন তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সমস্ত শরীরী ভাষা। এই ছবিতে সস্ত্রীক দেখা মিলবে রণবীরের। ছবিতে কপিল দেবের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর জায়া দীপিকা পাদুকোন।  

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো