জানেন কী টেলিভিশন শোয়ের হোস্ট হিসাবে জার্নি শুরু করেছিলেন এই অভিনেত্রী?

জনপ্রিয় অভিনেত্রীর কেরিয়ারের শুরু কিভাবে হয়েছিল জানেন কী? অভিনেত্রী্র কেরিয়ারের শুরুতে একটি টেলিভিশন শোয়ের হোস্টের ভূমিকায় ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ক্যারিয়ারের মধ্যগগনে রয়েছেন বলা তিনি। সম্প্রতি বিয়ে সেরেছেন। ভিগনেশ শিভানের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর স্বপ্নের হানিমুন সেরে এসেছেন তিনি থাইল্যান্ডে। ফিরেই মন দিয়েছেন কাজে। কিং খানের সঙ্গে ‘জওয়ান ‘ ছবিতে অভিনয় করচহেন তিনি। কিন্তু এহেন জনপ্রিয় অভিনেত্রীর কেরিয়ারের শুরু কিভাবে হয়েছিল জানেন কী? 

অভিনেত্রী্র কেরিয়ারের শুরুতে একটি টেলিভিশন শোয়ের হোস্টের ভূমিকায় ছিলেন। সেখান থেকেই রুপোলি পর্দায় নিজেকে তুলে ধরার জার্নি শুরু করেন নয়নতারা। প্রথম থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছা মনেপ্রাণে ছিল তাঁর। আর তাই মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করবেন বলে ঠিক করেন তিনি। ঠিক সেইসময়েই একটি টেলিভিশন শোয়ের হোস্ট হিসাবে ডাক পরে তাঁর। 

একটি ফ্যাশন-লাইফস্টাইল শো ‘ছমায়াম’ এর হোস্ট ছিলেন নয়নতারা। সেইসময় নয়নতারা নামে নয় বরং ডায়না নামে সেই শোয়ে হোস্টের ভূমিকা পালন করেছেন নয়ন। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল সেই ভিডিও। উল্লেখ্য মালয়লাম ছবি ‘মানসিনাক্করে’ এর মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রীর। ছবিটিতে জয়রাম, শীলা, সিদ্দিকের মতো অভিনেতারা অভিনয় করেছিলেন। সত্যান আন্থিক্কাড পরিচালিত ছবিটির গল্প লিখেছেন রঞ্জন প্রমোদ। তিনি এই ছবিতে গৌরীর ভূমিকায় অভিনয় করেছেন।

সত্যান যখন ছবির জন্য কাস্টিং করছিলেন, তখন তিনি গৌরীর চরিত্রে একজন নবাগতকে চেয়েছিলেন। একটি ম্যাগাজিনে নয়নতারার ছবি দেখেন সত্যান। তখন তাঁর আগামী ছবির মুখ হিসাবে তাঁকে পছন্দ হয় পরিচালকের।  একটি জুয়েলারি বিজ্ঞাপনের মডেল হিসেবে তাঁকে প্রথম দেখেন সত্যন।এবং নয়নতারাকে তাঁর আগামী ছবির অফার দেন যাতে রাজি হন অভিনেত্রী। তারপর একের পর এক ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। ‘মানসিনাক্কারে’ ২০০৩ সালে সবচেয়ে বড় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। নয়নতারা এই ছবিতে অভিনয়ের জন্য বহুল প্রশংসা পান।  

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ