মুখের হাসি অবিকল মায়ের মতো, মহাসপ্তমীতে প্রথম মেয়ে কাব্যকে প্রকাশ্যে আনলেন কোয়েল

মুখে একগাল হাসি, টুকটুকে ফর্সা। ঠিক যেন ছোট্ট কোয়েল মল্লিক। মহাসপ্তমীতে মেয়েকে বিশ্বের সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে একগাল হাসি, টুকটুকে ফর্সা। ঠিক যেন ছোট্ট কোয়েল মল্লিক। মহাসপ্তমীতে মেয়েকে বিশ্বের সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। জন্মের পরে মেয়ের মুখে আড়ালেই রেখেছিলেন নায়িকা। তবে মেয়ের নাম দেখেছেন কাব্য সে কথা আগেই জানিয়েছিলেন নায়িকা। এবার মেয়ের মুখ সামনে এনে ভক্তদের সারপ্রাইজ দিলেন কোয়েল এবং নিসপাল সিং রানে। দিন কয়েক আগেই ছেলের ছবি প্রথমবার প্রকাশ্যে এনে ভক্তদের দুর্গাপুজোর উপহার দিয়েছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। আর তা দেখে ভক্তদের কমেন্টের বন্যা বয়ে যায়। এবার কোয়েল এবং রানে তাদের মেয়ের মুখ সামনে আনলেন।

আসলে কোয়েল আর রানের মেয়ের মুখ দেখতে উদগ্রীব হয়ে উঠেছিল দর্শক। অবশেষে মল্লিক বাড়ির পুজোতেই ভক্তদের অপেক্ষার অবসান ঘটালেন নায়িকা। মেয়েকে হলুদ পোশাকে কোলে নিয়ে বাড়ির পুজোর বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী। আহ্লাদি মেয়ে কাব্য মায়ের কোলে উঠে আরও যেন খুশি। দুই সন্তানকে নিয়ে পরিবারের ছবি ভাগ করে নিলেন টলিউড ডিভা। ২০২৪ সালের পুজোতে প্রথম সন্তানসম্ভবার কথা জানিয়েছিলেন কোয়েল মল্লিক। ছেলের জন্মের ৪ বছর পর মেয়ের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তখন স্বামী রানে এবং ছেলে কবিরের সঙ্গে হাসিমুখে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’

 

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

আর এ বছরে মেয়েকে ভক্তদের সামনে এনে পুজোর সারপ্রাইজ দিলেন কবীর। আর ছোট্ট কাব্যে প্রথমবার দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন নায়িকার অনুরাগীরা। ২০২০ সালে করোনা মহামারি র মধ্যেই মে মাসে প্রথম সন্তান কবীরের জন্ম দেন নায়িকা। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম অনুরাগীদের সঙ্গে প্রথম ভাগ করে নিয়েছিলেন নায়িকা। এ বছর মেয়ের মুখ সামনে আনলেন অভিনেত্রী। সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। তাঁর বিয়েতে অবাক হয়ে গিয়েছিলেন নাকি সকলে। রানের সঙ্গে প্রায় ১২ বছর সংসার জীবন সুখে শান্তিতে পার করেছেন অভিনেত্রী। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে ‘স্বার্থপর’ ছবিতে।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল