দশমীতে মুম্বইতে ঋতুপর্ণা, মুখোপাধ্যায় বাড়িতে কাজলের সঙ্গে জমিয়ে সিঁদুর খেললেন টলি ডিভা

এরপর সিঙ্গাপুর থেকে স্বামী সঞ্জয় এবং ছেলেকে নিয়ে কলকাতায় ফিরে কয়েকটা পুজোমণ্ডপে ঘুরেছেন। এর মধ্যেই মুম্বইয়ে মুখোপাধ্যায় বাড়ির পুজোয় অভিনেত্রীকে সিঁদুর খেলতে দেখা গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দশমী, দেবী দুর্গার কৈলাসে মহেশ্বরের কাছে ফেরার পালা। সকাল থেকেই থমথমে কলকাতার আবহাওয়া। কিন্তু মাকে তো বিদায় জানাতেই হবে। আবারও ১ টা বছরের অপেক্ষা। উমার বিদায় পর্বে কলকাতা, রাজ্যজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাকে বরণের পালা। বৃষ্টিকে উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা। যেখানে তরুণ থেকে প্রবীণ সকলেই অংশ নিয়েছেন। কলকাতার পাশাপাশি মুম্বইয়েও চলছে দুর্গা বিসর্জনের প্রস্তুতি। মুম্বইয়ে বিখ্যাত পুজোগুলির মধ্যে একটি উত্তরবোম্বে পুজো। যেটি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাড়ির পুজো।গতবছর অবধিও এই পুজোর সমস্ত দায় দায়িত্ব পালন করেছেন অয়নের বাবা দেব মুখোপাধ্যায়।

কিন্তু এ বছর বাবার প্রয়াণের পর একা হাতেই পুজোর সমস্তটা আয়োজন করেছেন অয়ন। প্রতি বছরের মতো এবারেও বাড়ির পুজোতে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল এবং রাণি মুখোপাধ্যায়। পাশাপাশি পুজোর দিনগুলিতে বলিউডের একাধিক তারকাদেরও মুখোপাধ্যায় বাড়ির পুজোতে অংশ নিতে দেখা গিয়েছে। অয়নের বাড়ির পুজোতে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তবে পুজোর বাকি দিনগুলিতে নয়, আজ দশমীতে কাজলের সঙ্গে জমিয়ে সিঁদুর খেলতেও দেখা গেল ঋতুপর্ণাকে। হ্যাঁ, এমনই একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ঋতুপর্ণা কখন, কোথায় থাকেন তা বোঝা যায় না। কিছুদিন আগে বিদেশে ছিলেন। এরপর সিঙ্গাপুর থেকে স্বামী সঞ্জয় এবং ছেলেকে নিয়ে কলকাতায় ফিরে কয়েকটা পুজোমণ্ডপে ঘুরেছেন। এর মধ্যেই মুম্বইয়ে মুখোপাধ্যায় বাড়ির পুজোয় অভিনেত্রীকে সিঁদুর খেলতে দেখা গেল। সেখানে কাজলের সঙ্গে তাঁর সিঁদুরখেলার ভিডিও ছড়িয়ে পড়েছে চারিদিকে। জানা যাচ্ছে, বৃহস্পতিবারই মুম্বই থেকে কলকাতায় ফিরে আসার কথা তাঁর। ফিরে এসে কলকাতার সুরুচি সংঘের ঠাকুর দেখবেন।

আসলে পুজোর দিনগুলিতে মুম্বইয়ের শিবাজী পার্ক-সহ বেশ কিছু প্যান্ডেলে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই কলকাতায় প্যাণ্ডেল হপিং সেরে মুম্বই চলে যান তিনি। একটু সময় হাতে পেয়েই রানিদের (মুখোপাধ্যায়) পুজোয় চলে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁরা তাঁকে খুব ভালবাসে। বার বার যেতে বলে। তাই সময় পেয়েই কাজল রানিদের সঙ্গে চুটিয়ে সিঁদুর খেললেন অভিনেত্রী। তাঁর স্বামীও এখন কলকাতায়। বছরের বাকি দিনগুলিতে কলকাতায় আসার সময় পান না তিনি। তাই এবার কলকাতা মুম্বইয়ে একাধিক ঠাকুর দেখার সুযোগ পেয়েছেন তিনি। পুজো শেষে আবারও আমেরিকায় চলে যাবেন ঋতুপর্ণা। সেখানে একটি অনুষ্ঠান আছে। তাই মায়ের কাছে প্রার্থনা করেছেন, যাতে সব কাজটা সুষ্ঠভাবে সেরে তাড়াতাড়ি কলকাতায় ফিরতে পারেন।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য