চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘লালকুঠি’, ‘উড়ন তুবড়ি’র পর শেষ হচ্ছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক

নিজস্ব প্রতিনিধি: নতুনদের আগমনে পুরনোরা রীতিমতো পাততাড়ি গোটাতে হচ্ছে, কারু ৩ মাসেই আয়ু শেষ আবার কারুর আয়ু দীর্ঘদিন। আপাতত এই নিয়ে সংসার জি বাংলা, স্টার জলসার। টিআরপিতে যার পারম্যান্স খারাপ হচ্ছে, সেই ধারাবাহিকেরই সম্প্রচার বন্ধ হচ্ছে। এদিকে গতমাসের শেষ থেকেই নতুন নতুন ধারাবাহিক এর আগমন ঘটছে, স্টার জলসা-জি বাংলার পর্দায়। তাদের জায়গা দিতেই পুরোনো মেগার সম্প্রচার বন্ধ হচ্ছে। ‘লালকুঠি’, ‘উড়ন তুবড়ি’র পর মাত্র ৫ মাসেই বন্ধ হচ্ছে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’।

ইতিমধ্যেই ‘উড়ন তুবড়ি’র শেষদিনের শ্যুটিং হয়ে গিয়েছে। আর শনিবার শেষ হল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র পথচলা। ছোটদের নিয়ে তৈরি এই মেগা মাত্র কিছুদিনেই দর্শকদের মনের মতো হয়ে উঠেছিল। কিন্তু টিআরপির তালিকায় জায়গা না মেলায় মাত্র পাঁচ মাসের সফর শেষ হচ্ছে এই ধারাবাহিকের। শুরু থেকেই টিআরপি তালিকায় চমক দেখাতে পারেনি বোধি। রাতের স্লটে জায়গা হলেও বছর শেষের আগেই বন্ধ হচ্ছে এই মেগার সম্প্রচার। শনিবার ছিল, এই ধারাবাহিকের শেষদিনের শ্যুটিং। স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সিরিয়ালের অভিজ্ঞ কলাকুশলীরা। তবে এই খারাপ লাগার মাঝেও জমিয়ে পেটপুজো চলেছে ছোটদের।

এই ধারাবাহিকে বোধির ভূমিকায় রায়ান গুহনিয়োগীর অভিনয় ছিল দারুণ নজরকাড়া। সিরিয়ালে বোধি-মুন্নীদের দাদুর ভূমিকায় ছিলেন সুমন্ত মুখোপাধ্যায়। তিনি জানান, ‘আমার তো খুব মন খারাপ। ওই ছোট্ট মেয়েটা, মুন্নী সে তো দাদু বলতে অজ্ঞান। আশা করেছিলাম এটা আরও চলবে। তবে সবকিছুরই শেষ আছে। অভিনয়ের বাইরে গিয়ে বাচ্চাগুলো আমাকে এত ভালোবাসতো আর মন খারাপ হয়ে গেল’। গত মাসেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে, ‘নিম ফুলের মধু’ এবং ‘সোহাগ জল’। আগামিকাল থেকে শুরু হতে চলেছে স্বস্তিকা দত্তের ‘তোমার খোলা হওয়া’। পাশাপাশি ১৯শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘রাঙা বউ’।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ